রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

বলিউড

রণবীরের ছবি আঁকা জ্যাকেটে হাজির হয়ে চমকে দিলেন দীপিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

রণবীরের ছবি আঁকা জ্যাকেটে দীপিকা পাডুকোন - ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত সিনেমা  অনেকদিন ধরেই বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। সম্প্রতি মু্ক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। তবে তার দু'দিন আগে থেকেই সিনেমার প্রিমিয়ারে দীপিকা পাডুকোনকে সঙ্গে নিয়েই সিনেমা দেখতে হাজির ছিলেন রণবীর সিং।  ঠোঁটে হাসি, পরনে রণবীরের ছবি দেওয়া জ্যাকেটে ফুরফুরে মেজাজে অনেক দিন পর দেখা গেলো বলিউডের প্রিয় জুটিকে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী,গত ২৮ জুলাই মুক্তি পেয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এই সময় দীপিকাকে রণবীরের ছবির প্রচার করতে দেখা যায় অন্যভাবে। রণবীরের ছবি ছাপা জ্যাকেট পড়ে ক্যামেরার সামনে আসেন দীপিকা। 


রণবীর সিং ও দীপিকা পাডুকোন - ছবি: সংগৃহীত

দীপিকার জ্যাকেটের প্রিন্টটি রণবীর সিংয়ের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর ঝলক। অভিনেত্রীর পরনে এই কাস্টমাইজড জ্যাকেটটি নেটিজেনরা খুব পছন্দ করেছেন ।

এদিকে পাঞ্জাবি ছেলে রকি ও বাঙালি মেয়ে রানির প্রেমের গল্প নিয়ে নির্মিত রণবীর সিং, আলিয়া ভাট অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি শুক্রবার বক্স অফিসে দু-দিনেই ২৭.১০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

আরো পড়ুন:‘খবরটি সত্য নয়, আমি মা হচ্ছি না: মাহিয়া মাহি

২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘আয় দিল হ্যায় মুশকিল’। এরপর আর ফিচার ফিল্ম পরিচালনা করেননি করণ জোহর, এই সিনেমার মাধ্যমে প্রায় সাত বছরের বিরতির পর বক্স অফিসে কামব্যাক করেছেন করণ।

এম/


দীপিকা পাডুকোন রণবীর রকি অউর রানি কি প্রেম কাহানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250