রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রণবীরের সঙ্গে অন্তরঙ্গ, রাশমিকাকে নিয়ে কোথায় গেলেন বিজয়!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রঙিন পর্দায় জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। পর্দায় তাদের প্রেমে অনুরাগীরা রোমঞ্চিত হন, হন শিহরিতও। ক্যামেরার সামনে তো বটেই, পর্দার নেপথ্যেও তাদের প্রেম নিয়ে জল্পনা-কল্পনা কম নয়। তবে অদৌ প্রেম করছেন কিনা, ব্যাপারটি এখনও ধোঁয়াশায় ঘেরা। তবে ধোঁয়াশা থাকলেও বিজয়ের সঙ্গে রাশমিকার প্রেম তা জোর গলাতেই প্রতিষ্ঠা করেছেন পাপারাজ্জিরা।

তাদের ক্যামেরার বিজয়-রাশমিকার নিয়মিত ধরা পরাটা তাদের মধ্যকার সম্পর্কের জোরালো প্রমাণ হিসেবেই দেখছেন অনুরাগীরা। এরই মধ্যে ‘গুডবাই’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখা রাশমিকা অভিনয় করেছেন বলিউডের সন্দীপ রেড্ডি বঙ্গার নতুন সিনেমা ‘অ্যানিমাল’-এ। এতে নায়ক হিসেবে আছেন রণবীর কাপুর। সম্প্রতি সিনেমাটির একটি গানও প্রকাশ পায়। সেই গানেই রণবীরের ঠোঁটে নিবিড় চুম্বন এঁকেছেন রাশমিকা।

আরো পড়ুন : হিন্দি সিনেমায় এবার মিমি চক্রবর্তী, ঘোষণা হলো মুক্তির তারিখ

ছবিটির প্রচারণা ও গানটি নিয়ে রাশমিকাকে যখন আলোচনায় থাকার কথা, সেই সময়েই তাঁকে দেখা গেল বিজয়ের সঙ্গে। সম্প্রতি  বিমানবন্দরে একসঙ্গে একই গাড়ি থেকে নামতে দেখা যায় চর্চিত এ যুগলকে। শুধু তাই-ই নয়, দু’জনের পরনেই ছিল কালচে রঙের পোশাক। ভারতীয় মিডিয়ার দাবি– এটা শুধু ঘোরাঘুরি নয়, বিয়ের প্রস্তুতিও বটে!

যদিও নিজেদের প্রেম নিয়ে জনসমক্ষে কখনও মুখ খোলেননি বিজয় বা রাশমিকা, কেউই। তবে তাদের চর্চিত প্রেমের সম্পর্ক নিয়ে অনুরাগীদের উৎসাহ ও কৌতূহলে ভাটা পড়েনি। পরস্পরের পরিবার ও বন্ধুদের সঙ্গেও একাধিকবার দেখা গেছে বিজয় ও রাশমিকাকে। নিজেদের ‘ভালো বন্ধু’ দাবি করেই এত দিন কাটিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে উভয়ের বিয়ে নিয়ে পারিবারিকভাবেও আলাপ-আলোচনা চলছে। সব ঠিক থাকলে যে কোনো সময় এ জুটির একসঙ্গে থাকার অফিসিয়াল ঘোষণা আসতে পারে!

এস/ আই. কে. জে/ 

রাশমিকা রণবীর কাপুর। বিজয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250