মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’ *** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি

রাজধানীতে আজ আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ১২ই জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশ থেকে সরকার পতনের ‘এক দফা’ ঘোষণা করবে দলটি। অন্যদিকে, বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

বুধবার (১২ জুলাই) রাজধানীতে একই দিনে সমাবেশ করবে আওয়ামী লীগ ও বিএনপি। ফলে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতির মাঠ। সমাবেশকে সামনে রেখে রাজনৈতিক সংঘাতের শঙ্কা করছেন কেউ কেউ।

পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে বুধবার অরাজকতা সৃষ্টি হতে পারে। এমন গোয়েন্দা তথ্য পুলিশের কাছেও রয়েছে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এমন তথ্য দিয়েছেন।

তিনি বলেন, বিএনপিকে বুধবার কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু গোয়েন্দা তথ্য আছে, তারা অরাজকতা করতে পারে। তাই পুলিশ সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থায় থাকবে।

শুধু ক্ষমতাসীন আওয়ামী লীগ, আর বিএনপি নয়। রাজধানীতে বুধবার গণঅধিকার পরিষদ, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম এবং গণতন্ত্র মঞ্চসহ একাধিক রাজনৈতিক দল ও সংগঠন সমাবেশ করবে।

আরো পড়ুন: সম্পূর্ণরূপে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনেই মার্কিন ভিসানীতি: উজরা জেয়া

দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে ‘শান্তি সমাবেশ’ করবে ঢাকা মহানগর (দক্ষিণ-উত্তর) আওয়ামী লীগ।

এছাড়া বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে গণ অধিকার পরিষদ। আর বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন করবে গণতন্ত্র মঞ্চ।

এম/


আওয়ামী লীগ বিএনপি সমাবেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250