মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের সংগঠিত হচ্ছে নব্য জেএমবি? নতুন আমির কামরুল হাসানের অবস্থান কোথায়? *** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা *** নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৯৫৫ ও নিখোঁজ ৪৪৭১, ত্রাণ–সহায়তা পাঠাচ্ছে যেসব দেশ *** দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ *** দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী *** থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

রাজধানীতে টহল দিচ্ছে দেড় শতাধিক প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে রাজধানী ঢাকায় দেড় শতাধিক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির এসব সদস্য ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দিচ্ছেন।

শনিবার (৩০শে ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির মেজর আসিক ইকবাল।

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে ঢাকা শহরে আমাদের দেড় শতাধিক প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। তারা সকাল থেকে কমলাপুর ও মেট্রোরেলের স্টেশন ছাড়াও বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন। এখন তারা বাংলাদেশ সচিবালয়ের সামনে টহলরত অবস্থায় আছেন।

এদিকে শুক্রবার বিজিবির মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরপর দুই দিন বিজিবি মোতায়েন ও তাদের টহল দেওয়ার বিষয়টি জানালো বিজিবি।

নির্বাচনের বাকি আর এক সপ্তাহ। এই সময়ে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের নির্দেশে নিয়মিত বাহিনীর পাশাপাশি পুলিশের এলিট ফোর্স র‌্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এবং উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) দেশজুড়ে মোতায়েন করা এসব বাহিনীর সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রায় ১৩ দিন ভোটের মাঠে দায়িত্ব পালন করবেন।

এদিকে শুক্রবার থেকে সশস্ত্র বাহিনী মোতায়েনের ব্যাপারে প্রথমে সিদ্ধান্ত হলেও পরে তা পেছানো হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আগামী ৩ জানুয়ারি থেকে আট দিন সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। গত ২৪ ডিসেম্বর সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রাহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই কথা বলা হয়।

ওআ/

বিজিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ফের সংগঠিত হচ্ছে নব্য জেএমবি? নতুন আমির কামরুল হাসানের অবস্থান কোথায়?

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি

🕒 প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250