রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি

রাশমিকার সেই ভিডিও কাণ্ডে সন্দেহভাজনের খোঁজ পেয়েছে পুলিশ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৮ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ভারতে সম্প্রতি উদ্বেগ সৃষ্টি করেছে ‘ডিপফেক’ ভিডিও। একের পর এক এ ‘ডিপফেক’-এর শিকার হয়েছেন ভারতীয় শোবিজ তারকারা। এদের মধ্যে শুরুতেই শিকার হন রাশমিকা মান্দানা। দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানার ‘ডিপফেক’ ভিডিও মামলায় ৪ সন্দেহভাজনের সন্ধান পেয়েছে দিল্লি পুলিশ।

আজ (২০শে ডিসেম্বর) সকালে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এ মামলার তদন্তে দিল্লি পুলিশ ৪ সন্দেহভাজনের খোঁজ পেয়েছে। এরা প্রত্যেকেই ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে বলে মনে করা হচ্ছে, তারা ভিডিওটি তৈরি করেননি। ফলে মূল সন্দেহভাজনের এখনও সন্ধান চলছে।

আরো পড়ুন: প্রেমে পড়ার কথা নিজেই জানালেন নার্গিস ফাখরি

সোশ্যাল মিডিয়ায় দিন কয়েক আগে ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে দেখা যায়, কালো ডিপনেক ড্রেস পরে একটি লিফটে উঠছেন ‘পুষ্পা’ অভিনেত্রী। এরপর এক সাংবাদিক ও গবেষক অভিষেক কুমার, শুরুতে এটি প্রকাশ্যে আনেন এবং ভিডিও ভুয়া বলে প্রমাণ করেন।

সোশ্যাল মিডিয়ায় তিনি আসল ভিডিওটি পোস্ট করেন। এমনকি তিনিও এ পরিস্থিতির মোকাবিলা করার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান। কারণ ভারতে এ ‘ডিপফেক’-এর পরিমাণ ক্রমশ বেড়েই চলছে। রাশমিকার পর ‘ডিপফেক’-এর শিকার হয়েছেন কাজল, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়ার মতো খ্যাতিমান নায়িকারা।

সূত্র: এএনআই

এসি/ আই.কে.জে/


রাশমিকা ভিডিও কাণ্ডে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250