মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রদ্রোহ মামলায় ইমরান খানকে অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০০ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা খারিজ করে দিয়েছেন দেশটির একটি আদালত। 

সোমবার (২৮ আগস্ট) পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়েটার আদালত এ মামলাটি খারিজ করেছেন। খবর এবিসি নিউজের।

সহিংসতায় প্ররোচনা এবং সেনাবাহিনীর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগে গত মার্চে ইমরান খানের বিরুদ্ধে দক্ষিণের কোয়েটা শহরে এ রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করা হয়।

ইমরান খানের আইনজীবীর ইকবাল শাহ জানান, আদালত ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খারিজ করেছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও স্থগিত করেছেন।

গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত ইমরান খান বর্তমানে তোশাখানা দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি আছেন। আজ এ মামলায় তার সাজা স্থগিত আবেদনের ওপর শুনানি করেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। শুনানি শেষে আগামীকাল মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টায় রায় দেওয়ার কথা জানিয়েছেন হাইকোর্ট।

আইএইচসির প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ ইমরানের আবেদনের ওপর শুনানি করেন। এর আগে এ মামলায় গত শুক্রবার আরেক দফা শুনানি অনুষ্ঠিত হয়েছিল। সেই শুনানি উপস্থিত ছিলেন না পাকিস্তানের নির্বাচন কমিশনের আইনজীবী আমজাদ পারভেজ। তবে আজ তিনি আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন।

সরকার থেকে বিদায় নেওয়ার পর থেকে একের পর এক আইনি জটিলতায় পড়ছেন ইমরান খান। বর্তমানে তার বিরুদ্ধে ১৫০টির বেশি মামলা রয়েছে। বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়না থাকায় আগামীকাল আদালত তার পক্ষে রায় দিলেও মুক্তি পাওয়ার সম্ভাবনা তেমন নেই ইমরান খানের।

এসকে/

পাকিস্তান ইমরান খান রাষ্ট্রদ্রোহ মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250