রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

চ্যাম্পিয়ন্স লিগ

লওতারোর গোলে ফাইনালে ইন্টার মিলান 

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২২ পূর্বাহ্ন, ১৭ই মে ২০২৩

#

লওতারো মার্টিনেজ। ছবি: সংগৃহীত

একই মাঠ, একবার সেটি হোম ভেন্যু হচ্ছে এসি মিলানের, আরেকবার ইন্টার মিলানের। অন্য লিগগুলোতে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলতে গেলেও ভিন্ন ভিন্ন মাঠে খেলে ক্লাবগুলো। যেমন ম্যানচেস্টার ডার্বি, মাদ্রিদ ডার্বি। কিন্তু মিলান ডার্বিতে একই মাঠ, সানসিরো।

মঙ্গলবার রাতে সানসিরোর স্বাগতিক ক্লাব ছিল ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ফিরতি লেগে একই মাঠে এসি মিলানের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করলেন লিওনেল মেসির জাতীয় দলের সতীর্থ লওতারো মার্টিনেজ। তার দুর্দান্ত এই এক গোলেই ১-০ ব্যবধানের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেলো ইন্টার মিলান।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওই লড়াইয়ে দুই লেগেই হেরেছে এসি মিলান। সান সিরোরে প্রথম লেগে সাতবারের ইউরোপ সেরার শিরোপা জেতা মিলান ২-০ গোলে হারে। মঙ্গলবার রাতে দ্বিতীয় লেগে দলটি হারলো ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের জয়ে ইস্তাম্বুলের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট কাটলো ইন্টার মিলান।

প্রথম লেগে হেরে যাওয়ায় দ্বিতীয় লেগে কামব্যাকের স্বপ্ন বুনেছিল মিলান। তাদের স্বপ্ন সারথী ছিলেন ইনজুরি থেকে ফেরা পর্তুগিজ তরুণ রাফায়েল লিও। কিন্তু প্রথমার্ধে ব্যবধান গড়ে দিতে পারেননি তিনি। প্রথম ৪৫ মিনিটে গোল পায়নি কোন দলই। 

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা  (১৭ মে ২০২৩)

দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে গোল করে ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার লওতারো মার্টিনেজ। মিলানের কামব্যাকের সপ্ন ভেঙে দেন তিনি। তার ওই গোলেই দুই লেগে হাসি নিয়ে মাঠ ছাড়েন ইনজাগির দল। এই জয়ে ২০১০ সালের পর ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে। আগামী ১১ জুন ইস্তাম্বুলে ফাইনাল হবে। ইন্টারের প্রতিপক্ষ হবে ম্যানসিটি নয়তো রিয়াল মাদ্রিদ। 

এম/

চ্যাম্পিয়ন্স লিগ ইন্টার মিলান 

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250