সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী *** সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি *** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো

শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

শাকিব খানের বিরুদ্ধে এবার ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহ। রোববার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এই মামলা করেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন রহমত উল্লাহ। 

এ নিয়ে রহমত উল্লাহর আইনজীবী মো. তাবারক হোসেন ভূঁঞা বলেন, ‘আমরা মামলাটি নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরব।’

এর আগে গত ১৩ এপ্রিল মানহানির অভিযোগে শাকিবের বিরুদ্ধে আরেকটি মামলা করেন রহমত উল্লাহ।
অস্ট্রেলিয়া থেকে দেশে এসে গত ১৫ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর শাকিবের বিরুদ্ধে, আর্থিক ক্ষতি সাধন, মিথ্যা আশ্বাস, অসদাচরণসহ বেশ কিছু বিষয়ে লিখিত অভিযোগ জানান রহমত উল্লাহ।

আরো পড়ুন: ছেলে রাজ্যর জন্য পরীমণির বিশেষ উপহার

এই ঘটনার পর গত ২৩ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রহমত উল্লাহর বিরুদ্ধে ‘চাঁদা দাবি ও হত্যার হুমকি’ দেয়ার অভিযোগে মামলা করেন শাকিব খান। এ সময় আদালত তার জবানবন্দি গ্রহণ করেন। সেই সঙ্গে রহমত উল্লাহকে ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন জারি করেন আদালত।

ওই দিন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান রহমত উল্লাহ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব জামিন মঞ্জুর করেন। 

এম/


 

শাকিব খান মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250