মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

শামীম হকের প্রার্থিতা বাতিলে এবার সুপ্রিম কোর্টে আবেদন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে এবার সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ই ডিসেম্বর) সকালে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটি করেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।

এর আগে, একে আজাদের আপিলের প্রেক্ষিতে শামীম হকের মনোনয়ন বাতিল করা হয়। শামীম হকের নেদারল্যান্ডসের নাগরিকত্ব ছিল। শুনানি শেষে ১৫ ডিসেম্বর আপিল মঞ্জুর করে শামীম হকের মনোনয়নপত্র বাতিল করে ইসি। তার বিরুদ্ধে রিট করেন শামীম হক। গত ১৮ ডিসেম্বর শুনানি শেষে বিচারপতি ইকবাল কবির ও এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ সেই রিট খারিজ করে দেন।

গত মঙ্গলবার (১৯ই ডিসেম্বর) চেম্বার আদালতে প্রার্থিতা ফিরে পান ফরিদপুর-৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী শামীম হক। তার প্রার্থিতা বাতিল করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত শামীম হকের মনোনয়ন বৈধ ঘোষণা করে এই আদেশ দেন।

উল্লেখ্য, শামীম হক ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং এ কে আজাদ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য।

ওআ/

জাতীয় সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250