শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক *** আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ *** মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ *** সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির *** গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে *** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র

শাহরুখ খানের বাড়ির সামনে বিক্ষোভ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৩ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

বলিউড অভিনেতা শাহরুখ খান। ফাইল ছবি

মুম্বাইয়ে বলিউড অভিনেতা শাহরুখ খানের বাড়ির সামনে বিক্ষোভ করেছে ‘অনটাচ ইউথ ফাউন্ডেশন’ নামের একটি সংগঠনের সদস্যরা। অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা প্ল্যাকার্ড হাতে শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’ এর সামনে জড়ো হন। 

শনিবার (২৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে অভিনেতার বাড়ির সামনে মুম্বাই পুলিশের প্রহরা বসানো হয়।

তবে এ ব্যাপারে বিক্ষোভকারীরা একটি বিবৃতি দিয়ে বলেন, “খ্যাতনামা সব অভিনেতা-অভিনেত্রীরা অনলাইন গেমিং অ্যাপের হয়ে প্রচার করছেন যা যুব সমাজকে বিভ্রান্ত করছে ও সমাজকে ভুল পথে চালিত করছে। এ কারণেই আমরা তাঁর বাড়ির বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছি।”

উল্লেখ্য, এই মুহূর্তে শাহরুখ এ-২৩ গেমিং অ্যাপের মডেল। তাঁকে বিভিন্ন জায়গায় এই গেমের হয়ে প্রচার করতেও দেখা গেছে। মূলত শাহরুখ খানের গেমিং অ্যাপের মডেল হওয়া নিয়েই এই বিক্ষোভ প্রদর্শন। 

এম.এস.এইচ/

শাহরুখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250