মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

শাহরুখকে নকল করতে গিয়ে এ কি হাল অঙ্কুশের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩১ অপরাহ্ন, ২৬শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি ঐন্দ্রিলাকে সঙ্গে নিয়ে গ্রিসে ঘুরতে গিয়েছিলেন অঙ্কুশ। সেখান থেকে গিয়েছিলেন আইসল্যান্ডেও। আইসল্যান্ডে গিয়ে অঙ্কুশ আর ঐন্দ্রিলা যান শাহরুখ-কাজলের ‘গেরুয়া’ গানের শুটিং স্পটে! 

আর সেখানেই গিয়ে শাহরুখ সাজার শখ জাগল অভিনেতার। ভাঙা বিমানের ডানায় দাঁড়িয়ে শাহরুখের কায়দায় পোজও দিয়ে ফেললেন অঙ্কুশ। তারপরই ঘটল গণ্ডগোল। হঠাৎ ঐন্দ্রিলাকে ভিডিও বন্ধ করতে বললেন অঙ্কুশ। দুম করে কী হলো?

আরো পড়ুন: দীপিকাকে চান ক্রিস গেইল!

বিষয়টা নিজেই জানিয়েছেন টলিউডের এই নায়ক। ভিডিও দেখেও বোঝা গেছে, অঙ্কুশের হাল। আসলে ওই শুটিং স্পটে এতটাই ঠান্ডা যে, অঙ্কুশ একেবারে কেঁপে অস্থির। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘দৃশ্য একরম আর বাস্তবটা অন্যরকম!’

প্রসঙ্গত, শুটিংয়ের অবসরে ফাঁক পেলেই দেশ-বিদেশে ঘুরতে বেরিয়ে পড়েন টলিপাড়ার এই জুটি। এবার গিয়েছেন আইসল্যান্ডে। সেখানে গিয়েই ব্লু লেগুনে স্পা করালেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। দুই তারকাই নিজেদের সামাজিকমাধ্যমের পাতায় সেই ছবি শেয়ার করেছেন। 

এসি/আইকেজে 

শাহরুখ অঙ্কুশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250