মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

শিশুর কান্নায় সাড়া দেয় কুমির!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

আবেগ যে কেবল মানুষের আছে তা নয়। বিভিন্ন প্রাণীই কণ্ঠস্বরের মাধ্যমে আবেগ প্রকাশ করে। তবে এক প্রাণী কি অন্য প্রাণীর কণ্ঠ শুনে পরিস্থিতি বুঝতে পারে? এক গোত্রের প্রাণীর আবেগ অনুভূতি কি অন্য গোত্রের প্রাণী বুঝতে সক্ষম? এটি গবেষণার বিষয় বটে। 

সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এসম্পর্কিত চাঞ্চল্যকর তথ্য। প্রসিডিংস অফ দ্য রয়্যাল সোসাইটি বি: বায়োলজিক্যাল সায়েন্সেস জার্নালে প্রকাশিত সমীক্ষায়, নীল নদের কুমির মানুষ ও বনমানুষের শিশুর কান্নার প্রতি কীভাবে প্রতিক্রিয়া দেখায় তা বুঝতে একটি পরীক্ষা করা হয়। 

এই গবেষণায় দেখা গেছে, মানব শিশুর কান্নার শব্দে দ্রুত প্রতিক্রিয়া দেখায় কুমির। শুনতে রূপকথা মনে হলেও আসলেই এমনটা হচ্ছে। কুমিররা মানুষের ও বানরের বাচ্চার কান্নার শব্দে আকৃষ্ট হয় বলছে গবেষণা।

ফ্রান্সের সিএনআরএস-এর গবেষকরা বলেছেন, কুমির এবং প্রাইমেটের (শ্রেষ্ঠ বর্গভুক্ত স্তন্যপায়ী প্রাণী) মধ্যে দূরবর্তী বিবর্তনীয় সম্পর্ক থাকা সত্ত্বেও, নীল নদের কুমিরগুলো বনমানুষ ও মানুষের বাচ্চার কষ্টের মাত্রা পর্যন্ত শনাক্ত করতে পারে। এমনকি অনেকক্ষেত্রে এই শনাক্তকরণ বা অনুভূতি বোঝার ক্ষেত্রে তারা মানুষের চেয়েও বেশি গভীরতায় স্তন্যপায়ী শিশুদের আবেগ বুঝতে পারে। 

বিজ্ঞানীরা অনুমান করছেন, সম্ভাব্য শিকারের যন্ত্রণা পরিমাপ করার জন্য এটি কুমিরের একটি সহজাত ক্ষমতা হতে পারে।

গবেষণায় প্রয়োজনে গবেষকদল একটি গবেষণা ডাটাবেস থেকে শিশুর কান্নার শব্দ সংগ্রহ করেছেন। এসব শব্দে ভিন্ন ভিন্ন স্তরের কষ্ট প্রকাশিত হয়। শিশুগুলো মূলত তাদের মাকে ডাকার জন্য কিংবা দৃষ্টি আকর্ষণের জন্য কেঁদেছিল। 

বিজ্ঞানীরা কান্নার মধ্যে ১৮টি ভিন্ন ভেরিয়েবল শনাক্ত করেন। এর মধ্যে রয়েছে তাদের পিচ, সিলেবল সংখ্যা, সময়কাল, বিশৃঙ্খল এবং সুরেলা শব্দ ইত্যাদি।

আরো পড়ুন: মাছ ধরতে গিয়ে পেলেন ১২ কোটি টাকা

গবেষকদল, এই সমীক্ষার জন্য মরোক্কোর ক্রোকোপার্ক-এ গিয়ে অসংখ্য পুকুরে থাকা প্রায় ৩০টি কুমিরকে বেছে নেন। শিশুদের কান্নার প্লেব্যাকগুলি চালানো হলে কুমিরগুলির মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়। বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে কুমিরগুলো প্লেব্যাকে দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং শিশুর কান্নার শব্দের মানে বোঝার জন্য তারা মুখে বিভিন্ন শব্দ করে। 

যেসব কান্নার শব্দে দুঃখের মাত্রা বেশি সেগুলোর প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে এই সরীসৃপেরা। কুমিরদের এ প্রতিক্রিয়া শিকারি প্রাণীর স্বাভাবিক আচরণ হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে তারা বলছেন, স্ত্রী কুমিরদের মাতৃত্বের সহজাত প্রবৃত্তিও এ ক্ষেত্রে ভূমিকা রাখার ভালো সম্ভাবনা আছে।

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড 

এসি/ওআ



শিশু কুমির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250