রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা *** হামের প্রকোপ জেলায় জেলায় *** নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা *** ছড়াচ্ছে হাম: আতঙ্ক নয়, যেসব তথ্য জানা জরুরি *** গত ৮ বছর হামের টিকা দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী *** টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পেছাল *** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আওয়ামী লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটর *** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’

শীঘ্রই বাগদান সারছেন রাশমিকা-বিজয়!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যম হতে জানা গেছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই নাকি বাগদানের ঘোষণা আসবে রাশমিকা-বিজয়ের। দীর্ঘদিন ধরেই এই জুটি প্রেমের সম্পর্কে রয়েছেন বলে কানাঘুষা শোনা যায়। 

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। তবে বরাবরের মতোই আংটি বদলের বিষয়টি নিয়েও নিশ্চুপ রয়েছেন তিনি।

আরো পড়ুন: এবার ডিগবাজি নয় ‘সুখবর’ দিলেন জায়েদ খান

কয়েকদিন আগেই হায়দ্রাবাদে বিজয় দেবেরাকোন্ডার বাড়িতে দীপাবলি উদযাপন করেছেন রাশমিকা। এছাড়া বিভিন্ন সময়ে একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গেছে এই জুটিকে।

প্রসঙ্গত, বর্তমানে আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রুল’র শুটিং করছেন রাশমিকা। অন্যদিকে পরশুরাম পেটলার ‘ফ্যামিলি স্টার’ এবং নির্মাতা গৌতম তিনানুরির ‘ভিডি ১২’র কাজ করছেন বিজয়।

এসি/ আই. কে. জে/ 


বাগদান রাশমিকা-বিজয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250