রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

শীতে ত্বকের রুক্ষতা দূর করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৫ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বছরের যেকোনও সময়ের চেয়ে শীতের দিনে আমাদের ত্বকে বেশি করে পরিচর্যা এবং যত্নের প্রয়োজন। সবসময় যে বাজারে থেকে কেনা প্রসাধনী ব্যবহারে ত্বকের যত্ন হয় তা নয়। চাইলে বাড়িতে বসেই আপনি খেয়াল রাখতে পারেন ত্বকের। এজন্য কিছু টিপস অনুসরণ করতে পারেন। যেমন-

শীতের মৌসুমে ত্বকের রুক্ষ এবং শুষ্ক ভাব দূর করে আর্দ্রতা বজায় রাখার জন্য আগে ত্বক ময়শ্চারাইজ করা প্রয়োজন। এজন্য গোসলের পরে বিশেষ করে ক্রিম এবং বডি লোশন ব্যবহার করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগেও হালকা ময়শ্চারাইজার ম্যাসাজ করে নেওয়া দরকার। 

অনেকের ত্বক একটু বেশিই রুক্ষ, শুষ্ক হয়। সেক্ষেত্রে ক্রিম কিংবা ময়শ্চারাইজারের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন। অলিভ অয়েল, নারকেল তেল- দু'ধরনের তেল দিয়ে ম্যাসাজ করলে ত্বকে ময়শ্চারাইজড ভাব বজায় থাকবে। 

শীতের দিনে ত্বকের পরিচর্যার জন্য হলুদ একটি গুরুত্বপূর্ণ উপকরণ। তবে শুধু হলুদ মাখলে হবে না। এর সঙ্গে কিছু মিশিয়ে তারপর মাখা উচিত। হলুদের সঙ্গে দুধ, মধু, সামান্য তেল- এই উপকরণগুলির যেকোনও একটি মিশিয়ে গোসলের আগে ভালভাবে ত্বকে লাগিয়ে নিন। গোসলের সময় ভালোভাবে ধুয়ে নিন। সব উপকরণই সামান্য নিলে কাজ হয়ে যাবে। সম্ভব হলে হলুদের সঙ্গে দুধের সর মিশিয়েও ব্যবহার করতে পারেন।

আরো পড়ুন : শীতকালীন আগাম সবজির দামে খুশি কৃষকরা

শীতের দিনে রুক্ষ, শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক ফেটে যেতে পারে। এক্ষেত্রে দারুণভাবে কাজে লাগে শিয়া বাটার। এই উপকরণ ব্যবহার করতে পারেন স্ক্রাব করার ক্ষেত্রে। 

অ্যালোভেরা জেল ত্বকের জন্য খুবই ভালো। শীতে ত্বকে আর্দ্রভাব বজায় রাখার জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। বাড়িতে স্ক্রাব বা ফেসপ্যাক তৈরি করলে অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে পারেন। 

মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য খুবই উপকারী। এর সাহায্যে ত্বক মোলায়েম রাখা সম্ভব। তাই শীতের দিনে মুখে কিংবা গা-হাতে পায়ে স্ক্রাব করতে চাইলে মধু ব্যবহার করতে পারেন। 

এস/ আই.কে.জে


ত্বক যত্ন শীতকাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250