সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

শেয়ারবাজারে উত্থান, সূচক উর্ধ্বগামী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

অস্বাভাবিক দরপতনের পর শেয়ারবাজারের অংশীজনদের সাথে বিএসইসির আলোচনার সংবাদে ঢাকার শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে। তবে এ  ব্যাপারে বাজার সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা। তাদের ব্যাপারে এই ঘুরে দাঁড়ানোর বিষয়টি কৃত্রিম প্রকৃতির।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল থেকে যত কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে, তার মধ্যে বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। ফলে বাজারের তিনটি সূচকই ঊর্ধ্বগামী। 

এদিকে আজ সকাল ১০টা ও ১১টায় শেয়ারবাজারের অংশীজনদের নিয়ে দুটি পৃথক সভা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এই খবরে আজ সকাল থেকে শেয়ারবাজারে এক ধরনের কৃত্রিম উত্থান দেখা গেছে।  বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। তবে লেনদেন তেমন একটা হয়নি। মূলত আজ দুটি সভার প্রভাবে কৃত্রিমভাবে সূচকের উত্থান হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

অন্যদিকে লেনদেনের শীর্ষে আছে যেসব কোম্পানি, সেই সব কোম্পানির শেয়ারের দাম গত কয়েক মাস ধরে অস্বাভাবিক হারে বাড়ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এসব কারসাজির মাধ্যমে এসব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি লেনদেনের তালিকায় শীর্ষে নেই।

আজও লেনদেনের তালিকায় শীর্ষে আছে ফুওয়াং ফুড, গত কয়েক মাস ধরেই এই কোম্পানির শেয়ার শীর্ষ তালিকায় থাকছে। এরপর আছে সি পার্ল লিমিটেড, যে কোম্পানির শেয়ারের দাম কৃত্রিমভাবে বৃদ্ধি নিয়ে অনেক খবর ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তৃতীয় স্থানে আছে সিমটেক্স।

এম.এস.এইচ/

শেয়ারবাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250