সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের প্রত্যেক নাগরিক—যেখানেই থাকুন না কেন—বাড়িতে, পথে, দোকানে, কারখানায়, খেত-খামারে বা খেলার মাঠে—এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হোন।’

ড. ইউনূস আরও বলেন, ‘রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত ভিন্নতা সত্ত্বেও বাংলাদেশ আজ এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে দাঁড়িয়ে আছে। এটাই আমাদের একসঙ্গে উদ্‌যাপনের সময়, ঐক্যের শক্তি অনুভব করার সময় এবং এই গৌরব ও আশার দিন থেকে নতুন শক্তি অর্জনের মুহূর্ত।’

সরকারের পক্ষ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য সব গণমাধ্যমকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250