রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শেষ মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের মতভিন্নতার পরও আগামীকাল শুক্রবার (১৭ই অক্টোবর) পূর্বনির্ধারিত সময়েই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই অনুষ্ঠানে সব রাজনৈতিক দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তবে কোনো দল বাদ পড়লেও পড়ে স্বাক্ষরের সুযোগ থাকছে বলে তিনি জানান।

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আজ বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদের এল ডি হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আলী রীয়াজ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ সময় উপস্থিত ছিলেন।

আলী রীয়াজ বলেন, ‘নোট অব ডিসেন্টসহ ৮৪টি বিষয়ে ঐকমত্যের ভিত্তিতেই সনদ প্রণয়ন করা হয়েছে। সেই সনদই শুক্রবার স্বাক্ষর হবে। বিভিন্ন রকমের মতভিন্নতা সত্ত্বেও আমরা আশা করি, এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন, সেই দলগুলোর নেতারা উপস্থিত থাকবেন। তারা সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে আরেকটি পর্যায়ে আমরা অগ্রসর হতে পারব।’

তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া আগে না দেখে কোনোভাবেই সনদে স্বাক্ষর করবে না বলে এনসিপি যে ঘোষণা দিয়েছে, তা দুঃখজনক। আমরা বুঝতে পারি, এটি তাদের রাজনৈতিক অবস্থান। তবে আমরা এখনো আশাবাদী, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত তারা সনদে স্বাক্ষর করবে। কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে—সনদে স্বাক্ষরের পরই বাস্তবায়নের প্রস্তাব সরকারকে দেওয়া হবে। আমরা আশা করি, এনসিপি এতে অংশ নেবে।’

তবে সংলাপে অংশ নেওয়া কোনো দল শুক্রবার অনুষ্ঠানে জুলাই সনদে স্বাক্ষর না করলে পরেও স্বাক্ষরের সুযোগ থাকছে বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি।

আলী রীয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250