শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

শ্রদ্ধা কাপুরকে তলব করেছে ইডি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বেটিং অ্যাপ তদন্তে নাম যুক্ত হয়েছে শ্রদ্ধা কাপুরের। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ‘ইডি’ তলব করেছে বলিউডের এ নায়িকাকে।

মহাদেব অনলাইন বেটিং অ্যাপ মামলায় একের পর এক তলব করা হচ্ছে বলিউড অভিনেতা- অভিনেত্রীদের। তালিকায় এরই মধ্যেই রয়েছেন রণবীর কাপুর, কপিল শর্মা, হুমা কুরেশি ও হিনা খানকেও। এবার সেই তালিকায় নাম এসেছে শ্রদ্ধারও।

রণবীর ছাড়াও এ মহাদেব বেটিং অ্যাপ মামলায় ইডির নজরে রয়েছেন অন্তত ১৫-২০ জন বলিউড তারকা। যেমন সেই তালিকায় নাম রয়েছে গায়ক আতিফ আসলাম, রাহত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিংহ, নেহা কক্কর।

এছাড়াও এ তালিকায় রয়েছেন টাইগার শ্রফ, এলি আব্রাম, সানি লিওন, ভাগ্যশ্রী, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা, নুসরাত ভারুচার মতো অভিনেতার নামও। ইডির স্ক্যানারে রয়েছেন কৌতুকাভিনেতা ভারতী সিংহ, কৃষ্ণা অভিষেকও। সেই তালিকায় এবার ঢুকে গেলেন শ্রদ্ধা কাপুরও। তার কাছেও এসেছে ইডির নোটিশ। 

জানা গেছে, শুক্রবার (৬ অক্টোবর) হাজিরা দিতে বলা হয়েছে শ্রদ্ধাকে। অন্যদিকে নোটিশ এসেছে রণবীরের কাছেও। শোনা যাচ্ছে, হাজিরা দেওয়ার জন্য ২ সপ্তাহের সময় চেয়ে নিয়েছেন তিনি। হিনা, কপিল ও হুমাকেও আলাদা আলাদা দিনে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। এজেন্সির রায়পুর অফিসে তাদের যাওয়ার কথা। তবে এখনো পর্যন্ত অভিনেতা-অভিনেত্রীদের পক্ষ থেকে কোনো উত্তর আসেনি। 

প্রকাশ করেছে যে চন্দ্রকর এবং সংস্থার দ্বিতীয় প্রোমোটার, রবি উৎপল দ্বারা আয়োজিত অ্যাপের সাফল্যের পার্টিরও তদন্ত চলছে, যা গত বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। সেই পার্টিতেও বলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন। 

তারাও স্বাভাবিকভাবে ইডি নজরে রয়েছেন বলে জানা যায়। দুই ইভেন্টের জন্যই নাকি হাওয়ালার মাধ্যমে অভিনেতা-অভিনেত্রী ও গায়ক গায়িকাদের নগদে পেমেন্ট করা হয়েছিল বলে সংবাদে জানা গেছে। এখন এ তদন্তে আর কার কার নাম জড়ায় সেই দিকে দৃষ্টি থাকবে।

এসকে/ 

ভারত শ্রদ্ধা কাপুর ইডি তলব রণবীর কাপুর]

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250