শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম

শ্রাবন্তীকে ছেড়ে নতুন কার প্রেমে মজেছেন অভিরূপ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

প্রেম আর বিয়ে নিয়ে বরাবরই টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মন ভেঙেছে। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকে মা-বাবা আর ছেলেকে নিয়ে আরবানার আবাসনেই থাকছেন তিনি।

আর বাইপাসের ধারের এই বিলাসবহুল আবাসনের বাসিন্দারই প্রেমে পড়েছিলেন। প্রথম দিকে ব্যাপারটা গোপন রাখার শত চেষ্টা করলেও, তা সফল হয়নি। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেম ছিল এক সময় ওপেন সিক্রেট।  

শ্রাবন্তীর প্রথম স্বামী রাজীবকে ভালোবেসে বিয়ে করেছিলেন। তার সঙ্গে বিচ্ছেদের পর ভালোবেসে কৃষাণ ব্রজের সঙ্গে ঘর বাঁধেন। এই সংসারও ভেঙে যায় এক বছরে।

এখানেই থেমে থাকেননি শ্রাবন্তী। বিয়ে করেন রোশা সিংকে। তৃতীয় স্বামীর সঙ্গেও এক বছরের মাথায় আলাদা হয়ে যান। বিচ্ছেদ মামলা এখনও চলছে।

আরো পড়ুন: রক্ষণশীল দেশে ইতিহাস গড়তে যাচ্ছে হার্ড রক ব্যান্ড মেটালিকা

বিবাহ বিচ্ছেদের পর একই আবাসনে থাকা ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীরর সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী। গোপনে প্রেম করেছেন। সুযোগ পেলেই উড়াল দিয়েছেন মালদ্বীপে। সময় কাটিয়েছেন একান্তে। কিন্তু একটা সময় পর অভিরূপের সঙ্গে প্রেমের ইতি টানেন শ্রাবন্তী। শোনা যাচ্ছে, ফের আরও একজনের প্রেমে পড়েছেন তিনি।

যদিও সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেননি অভিরূপ। বরং বসে না থেকে তিনিও মন দিয়ে ফেলেছেন শেলী চৌধুরী নামের এক নারীকে। সামাজিক মাধ্যমে তার সঙ্গে ঘনিষ্ঠ ছবি প্রকাশ করেছেন

এসি/ আই. কে. জে/ 


শ্রাবন্তী অভিরূপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250