বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

শ্রাবন্তীকে ভুলে নতুন সম্পর্কে তার প্রেমিক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ব্যক্তিগত জীবন নিয়ে হরহামেশাই আলোচনায় থাকেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিশেষ করে তার প্রেম, সংসার, বিচ্ছেদের খবর নিয়মিত সংবাদের শিরোনাম হয়। 

একে একে তিনটি সংসার ভাঙনের পর এই অভিনেত্রীর নাম জড়ায় কলকাতার ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে। দেড় বছরের সংসারের পর রোশানের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন শ্রাবন্তী। এরপরই খবর ছড়ায়, নিজের আবাসনেরই বাসিন্দা ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীকে মন দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বাস্তব জীবনেও বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা মেলে দু’জনের। এই ব্যবসায়ীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন অভিনেত্রী সেই গুঞ্জনও ছড়ায় নেটদুনিয়ায়। 

তবে গত কয়েক মাস আগে হঠাৎ করেই সম্পর্কে ভাঙন ধরে এই জুটির। এরপর ইনস্টাগ্রামেও আনফলো করে দেন একে অপরকে। শোনা যায়, তিক্ততা নয় পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। 

সে সময় শ্রাবন্তী বলেছিলেন, ‘আমরা একই আবাসনে থাকি। এখনও ভালো বন্ধু। কোনও বিচ্ছেদ হয়নি। অভিরূপের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমি’। তবে বাস্তব ছবিটা একদম অন্যরকম। এখন নাকি দুজনের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ। 

আরো পড়ুন: আর কখনো ন্যাড়া হবেন না শাহরুখ খান

এমনকি শ্রাবন্তীর সঙ্গে সম্পর্কের কথা ভুলে নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিরূপ, খুঁজে পেয়েছেন তার মনের মানুষকে। শুক্রবার ইনস্টাগ্রামে এক তরুণীকে জড়িয়ে ছবি প্রকাশ করেছেন তিনি, ক্যাপশনে দিয়েছেন ভালোবাসার চিহ্ন। জানা গেছে, অভিরূপের প্রেমিকার নাম শেলি। বর্তমানে তার সঙ্গেই সম্পর্কে রয়েছেন তিনি। 

প্রসঙ্গত, রোশান-শ্রাবন্তীর ডিভোর্স মামলা আপতত আদালতে বিচারাধীন। সম্প্রতি এক সাক্ষাৎকরে শ্রাবন্তী বলেছেন, চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে রাজি নন তিনি। নিজের মতো করে জীবন কাটাতে চান। ক্যারিয়ার আর ছেলেই এখন তার জীবনের একমাত্র প্রাধান্য। 

এসি/ আই.কে.জে/


শ্রাবন্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250