রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত

শ্রেয়া ঘোষালের সঙ্গে দ্বৈত গান করবেন আসিফ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৫ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

এবার দেশ নয়, উপমহাদেশের অন্যতম সফল গায়িকা শ্রেয়া ঘোষালের সঙ্গে গাইবেন আসিফ। একক গায়ক হিসেবে তার যে সাফল্য, জনপ্রিয়তা, তা দেশের সংগীত অঙ্গনে খুব কম মানুষই অর্জন করতে পেরেছেন। এর বাইরে দেশের প্রায় সব জনপ্রিয় গায়িকার সঙ্গেও দ্বৈত গানে পাওয়া গেছে তাকে। বাংলা গানের যুবরাজ খ্যাত সেই শিল্পীর নাম আসিফ আকবর।

তিনি এখনো নিয়মিত গান ও মিউজিক ভিডিও করছেন। তরুণ ও উদীয়মান শিল্পীদের সঙ্গে তিনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

এবার আসিফ ভারতের নতুন প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের সঙ্গে গান গাওয়ার ঘোষণা দিলেন। বিষয়টি আসিফ নিজেই তার ফেসবুকে নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে এক স্ট্যাটাসে আসিফ আকবর লেখেন, সাউন্ডটেকের সুলতান মাহমুদ বাবুল ভাইয়ের উৎসাহে ভারতের প্রখ্যাত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে ‘মিলন’ নামে একটি ডুয়েট অ্যালবাম হয়েছিল ২০০৩ সালে। মনোয়ার হোসাইন টুটুল ভাইয়ের সুরে সেসব গান আজও মানুষের ভালো লাগার তালিকায় আছে।

আসিফ আরও লেখেন, শ্রেয়া ঘোষাল তখন ছোট ছিলেন। বিগত দেড় দশকে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পাঁচবার ভারতীয় জাতীয় পুরস্কার পাওয়া শ্রেয়া ঘোষালের কণ্ঠের ফ্যান আমি। ভার্সেটাইল এ গায়িকার সুরে বিমোহিত সারাবিশ্ব। 

মাস তিনেক ধরে চলছিল শ্রেয়া আর আমার ডুয়েট গানের প্রজেক্ট নিয়ে আলোচনা। অবশেষে সিদ্ধান্ত হয়েছে একটা হিন্দি, একটা বাংলা গান রেকর্ড করা হবে।

আরো পড়ুন: খালি পায়ে সবুজ পাঞ্জাবিতে কালী মন্দিরে অরিজিৎ

২৪ নভেম্বর শ্রেয়া প্রথম হিন্দি গানটির ভয়েস দেবেন মুম্বাইতে। আমি গত কয়েকদিন ধরে অসুস্থ আছি, নিজেকে ফিট মনে করলে মুম্বাই গিয়েই ভয়েস দেবো।

আসিফ আশা করছেন তার ভক্তদের ভালো কিছু উপহার দিতে পারবেন।

এসি/ আই.কে.জে/



শ্রেয়া ঘোষাল আসিফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৩:১৮ পূর্বাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৬

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250