বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১১ পূর্বাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিট তিনি ভোট দেন।

এসময় তাৎক্ষণিক বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো। বাংলাদেশের মানুষ এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারবে। 

তিনি এসময় আরও বলেন, অনেক বাধা-বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাতের পর, অনেক আত্মত্যাগের পর আজকের এই দিনটির শুভ সূচনা হয়েছে। এই দিনটির জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।  

তাঁতিপাড়ার বাসিন্দা হওয়ার সুবাদে মির্জা ফখরুলের বাসভবন থেকে এই কেন্দ্রের দূরত্ব সামান্যই। হেঁটেই মাত্র তিন-চার মিনিটেই কেন্দ্রে পৌঁছে ভোট দিতে পেরেছেন।

এই কেন্দ্রে হিন্দু, মুসলিম ও দলিত সম্প্রদায়ের ভোটারদের একযোগে ভোট দেওয়ার কথা রয়েছে। ফখরুলের নিজের এলাকা তাঁতিপাড়াসহ ওই কেন্দ্রের আওতাভুক্ত হয়েছে শহরের তিনটি মহল্লা। সেখানে মোট ভোটার ৩ হাজার ৩৬৮ জন।

জে.এস/

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250