রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ

ষষ্ঠ-সপ্তম শ্রেণির মূল্যায়নে উন্মুক্ত হলো ‘নৈপুণ্য’ অ্যাপ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৪ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

উন্মুক্ত হলো নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীর পারদর্শিতা মূল্যায়ন ও রিপোর্ট কার্ড নৈপুণ্য অ্যাপ। 

শনিবার (৪ নভেম্বর) বিকেলে এই অ্যাপস উন্মুক্ত করে দেওয়া হয়।

আগামী ৮ নভেম্বর মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এ অ্যাপে ঢুকে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে, এ বছর অ্যাপটিতে শুধু ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু হওয়া নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন করা হবে। ২০২৪ সাল থেকে সাতটি শ্রেণিতে এ অ্যাপে মূল্যায়ন হবে।

নৈপুণ্য অ্যাপ ব্যবহার করবেন যেভাবে

এনসিটিবি বলছে, নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট কার্ড প্রস্তুতের সুবিধার্থে এটুআই-এর কারিগরি সহায়তায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ‘নৈপুণ্য’ অ্যাপ তৈরি করা হয়েছে। প্রথমে এটির ওয়েব ভার্সন চালু হয়েছে।

নৈপুণ্য অ্যাপ ব্যবহার সংক্রান্ত গাইডলাইন দেখতে ক্লিক করুন এখানে

অ্যাপের ওয়েব ভার্সন ব্যবহার সংক্রান্ত গাইডলাইন শিক্ষপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। গাইডলাইনে উল্লেখ রয়েছে, নৈপুণ্য অ্যাপের ওয়েব ভার্সন ব্যবহার করে কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো লগইন, শাখা, শিফট, শিক্ষক, শিক্ষার্থী, নির্ধারিত বিষয়ের শিক্ষক নির্বাচন করবেন।

এসকে/ 

নতুন শিক্ষাক্রম মূল্যায়ন ষষ্ঠ ও সপ্তম শ্রেণি নৈপুণ্য অ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250