রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল *** প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনায় তদন্তের নির্দেশ ডিএমপির *** প্রথম আলো, ডেইলি স্টার, ইত্তেফাক, কালবেলা বিকৃত সংবাদ প্রচার করছে: ইশরাক *** আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরি: ইশরাক *** রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি *** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ

সত্যিই যেন বাবাই সোনা, তুমি আমার স্বর্গ থেকে বাবার পাঠানো উপহার

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩

#

প্রিয় জিউস,

বাবাই আমার! তোমাকে লেখা এটি আমার তৃতীয় চিঠি। তোমাকে বলেছিলাম আমি নিয়মিত তোমাকে চিঠি লিখব। দেখলে তো আমি কিন্তু কথা দিয়ে কথা রাখি। আজকে আমি তোমাকে আমার দেখা অদ্ভূত সুন্দর একটা স্বপ্নের কথা লিখবো।

যখন তুমি আমার শরীরে, তোমাকে ধারণ করার এক মাসের মধ্যেই আমি এই স্বপ্নটা দেখলাম। দেখলাম আমাদের বাসার আমরা যে ঘরে থাকি, সে ঘর যেন একটা স্বর্গের বাগান। আমি সেই বাগানে হেঁটে বেড়াচ্ছি আর সাদা সাদা ফুলের ঘ্রাণে আমি যেন পাগল হয়ে যাচ্ছি। কত সুন্দর সেই ফুলগুলো। চারদিকে ফুলের সুবাস। 

আমি ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছি, আর আমাকে যেন সবাই ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। এমন সময় তোমার বাবা আমাকে দূর থেকে হাসি মুখে ডেকে বলছে, তোমার জন্য উপহার এসেছে স্বর্গ থেকে। তোমার বাবা পাঠিয়েছে। চিটাগাং বন্দর হয়ে ঢাকায় এসেছে।  

আমি খুশি হয়ে দৌড় দিয়ে গিয়ে বললাম, আমার বাবা পাঠিয়েছে, আমার বাবা স্বর্গ থেকে এই উপহার পাঠিয়েছেন। প্যাকেট খোল, তাড়াতাড়ি প্যাকেট খোল। তোমার বাবা সেই প্যাকেট খুলতে লাগলো। প্যাকেটের ভিতর প্যাকেট, তার ভিতরে আরেকটি প্যাকেট। সেই প্যকেট থেকে বের করলো একটা ছোট বুদ্ধ মূর্তি।মূর্তিটায় আমি হাত বোলাতে লাগলাম, আর বলতে লাগলাম আমার বাবার দেওয়া উপহার!

সত্যিই যেন বাবাই সোনা, তুমি আমার স্বর্গ থেকে বাবার পাঠানো উপহার। তোমার শান্ত, সৌম্য, বিবেকবোধ, অহিংস নীতি জাগ্রত থাকুক তোমার মননে আমৃত্যু। বড় হও।

——ইতি

তোমার মা

তাপসী

আরো পড়ুন : প্রিয় সন্তানেরা, তোমরা আমার শক্তির উৎস —ইতি মামনি

এস/ আই.কে.জে/

চিঠি প্রিয় জিউস তোমার মা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250