মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

সব ধরনের ঘৃণার প্রতীক নিষিদ্ধ হলো অস্ট্রেলিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

নাৎসি স্যালুট ও সব ধরনের ঘৃণার প্রতীককে নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। এখন থেকে যারা এই স্যালুট ও প্রতীক প্রদর্শন করবে তাদের অপরাধী হিসেবে বিবেচনা করা হবে।

নাৎসি স্যালুট ও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত প্রতীক প্রদর্শন বা বিক্রি নিষিদ্ধের আইনটি সোমবার (৮ই জানুয়ারি) কার্যকর হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ায় এ সম্পর্কিত অপরাধ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

আরো পড়ুন: বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বললো আমেরিকা

আইনটিতে এসএস-এর স্বস্তিকা ও বজ্রপাতের চিহ্নসহ নাৎসি মোটিফ বিক্রি ও প্রদর্শনকে অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল মার্ক ড্রেফাস এক বিবৃতিতে বলেছেন, এখন নাৎসি স্যালুট বা প্রকাশ্যে নাৎসি ঘৃণার প্রতীক প্রদর্শন করা বা ব্যবসা করা বেআইনি। সন্ত্রাসবাদকে উৎসাহিত করাকেও ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, পার্লামেন্টে বিলটি পাস হওয়ার পর প্রমাণ হয়েছে হলোকাস্ট বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে উৎসাহিত করে এমন কোনো বিষয়ের স্থান অস্ট্রেলিয়ায় হবে না।

প্রাথমিকভাবে বিলটিতে নাৎসি স্যালুটের ব্যাপারটি উল্লেখ ছিল না। কিন্তু বেশ কয়েকটি ঘটনার পর ওই বিলটি সংশোধন করা হয়।

সূত্র- ফক্স নিউজ 

এইচআ/ আই. কে. জে/  

নিষিদ্ধ ঘৃণার প্রতীক নাৎসি স্যালুট সন্ত্রাসী কর্মকাণ্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250