মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের

সবজি বিক্রি করে পড়ালেখার খরচ যোগান মাস্টার্স পড়ুয়া হৃদয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বরিশাল জেলার বানারীপাড়ার জীবন সংগ্রামী এক অদম্য যুবক হৃদয় বেপারী। গরিবের জীর্ণ কুটিরে হৃদয় যেন এক চাঁদের আলো। মাস্টার্সে অধ্যয়নরত হৃদয় চাকরির পেছনে ছুটে ক্লান্ত হয়ে অবশেষে বেছে নিয়েছেন সবজি বিক্রির কাজ।

বানারীপাড়া পৌরশহরের বন্দর বাজারের রাস্তার ওপর ফুটপাতে প্রতিদিন শাকসবজি বিক্রি করেন তিনি। সেই টাকায় নিজের মাস্টার্স পড়ার খরচ ও সংসারে সহযোগিতা করছেন হৃদয়।

মেধাবী হৃদয় বানারীপাড়ার চাখার সরকারি ফজলুল হক কলেজ থেকে ব্যবস্থাপনায় অনার্স শেষ করে চাকরির জন্য অনেক ঘুরেও চাকরি পাননি। তাই লেখাপড়াসহ জীবিকার তাগিদে তিনি সবজি বিক্রি করছেন। বর্তমানে হৃদয় বরিশাল বিএম কলেজে মাস্টার্সে অধ্যয়নরত।

বানারীপাড়া বন্দর বাজারে গিয়ে দেখা যায়, হৃদয়ের সবজির দোকানে সর্ব সাকুল্যে ৭০০-৮০০ টাকার মালামাল রয়েছে। এটা বিক্রি করেই লভাংশ দিয়ে তিনি তার লেখাপড়ার খরচ ও সংসারে সহযোগিতা করছেন।

তার দরিদ্র বাবা দেলোয়ার হোসেন বেপারীও একই বাজারে সবজি বিক্রেতা। তাদের বাড়ি বানারীপাড়া সদর ইউনিয়নের জম্বুদ্বীপ গ্রামে। বাবা-ছেলের এই সবজি ব্যবসায় যে সামান্য লাভ হয় তা দিয়ে তাদের সংসার চলে অনেক কষ্টে।

এ প্রসঙ্গে হৃদয় বেপারী বলেন, সৎভাবে কোনো কাজই ছোট নয়। সবজি বিক্রির এ কাজ করেই বাবা আমাকে অনার্স পাশ করিয়েছেন। এখনো স্বপ্ন দেখি চাকরি করে সংসারে সুখ-সচ্ছলতা আনার। দরিদ্র বাবা-মায়ের মুখে হাসি ফোটাবার।

ওআ/ আই.কে.জে/

সবজি বিক্রি মাস্টার্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

আমি ভারতীয় হলে আমার ছোট ভাই কীভাবে বাংলাদেশি হয়—ছত্তিশগড়ে আটক যুবকের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250