মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

সবাই নষ্ট, কেউ গোপনে কেউ ওপেনে : মারিয়া মিম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের মডেল-অভিনেত্রী মারিয়া মিম। ইনস্টাগ্রামে বেশ ভালো সংখ্যাক অনুসারী তার। যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় থাকতে দেখা যায় এই মডেলকে। 

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বলিউড সিনেমা ‘গাঙ্গুবাই’র নায়িকা আলিয়া ভাটের মতো লুকে একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায়, বিছানায় হেলান দিয়ে শুয়ে আছেন মিম। তার পরনে সাদা রঙের শাড়ি। হাতে চুড়ি। চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ। চোখের পাঁপড়িতে কাজল মাখা, দৃষ্টিতে লেগে আছে বিস্ময়!

ছবিটির ক্যাপশনে মিম লিখেছেন, ‘সবাই নষ্ট, কেউ গোপনে কেউ ওপেনে’। মারিয়া মিমের এই লুক আর ক্যাপশন দেখে অনেকেই তার রূপের প্রশংসা করেছেন। অনেকে আবার তাকে আক্রমণ করেও কথা বলেছেন। যদিও সেসবের বিপরীতে কোনো জবাবই দিতে দেখা যায়নি তাকে। 

আরো পড়ুন: প্রিয়াঙ্কা চোপড়াও ভুলভাল কাজ করেন! 

এদিকে কয়েকদিন আগেও আবেদনময়ী রূপে ধরা দেন এই মডেল। যেখানে তাকে দেখা যায়, এক হাতে সংবাদপত্র, অন্য হাতে কফি মগ। আবার অপর এক ছবিতে এক হাতে সিগারেট, কফি মগটা রাখা হয়েছে সামনে। অনাবৃত শরীরে অপলক দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন।

মারিয়া মিমের খোলামেলা সেই ছবিতেও ভক্তরা হুমড়ি খেয়ে পড়েন। তাকে নিয়ে বিভিন্ন মন্তব্যও করেন। ভক্তদের নানা রকমের মন্তব্য যেনো বেশ উপভোগই করেন এই মডেল-অভিনেত্রী। 

উল্লেখ্য, বাংলাদেশি বংশোদ্ভূত মারিয়া মিম স্পেনের নাগরিক। ২০১২ সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০১৩ সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের। এরপর থেকে নিজেকে ও সন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। 

এসি/আইকেজে 

মারিয়া মিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250