রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’

সমালোচকদের কড়া জবাব দিলেন আরিফিন শুভ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চিত্রনায়ক আরিফিন শুভর ক্যারিয়ারের উল্লেখযোগ্য একটি কাজ ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ১৩ অক্টোবর দেশজুড়ে রেকর্ড সংখ্যক হলে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছেন এই নায়ক।

তবে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের জন্য সমালোচনার স্বীকারও হয়েছেন শুভ। এবার সমালোচকদের কড়া জবাব দিলেন তিনি। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে ব্যাপক আপ্লুত শুভ। এমনকি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন মাত্র এক টাকা। তবে বিড়ম্বনাও সহ্য করতে হয়েছে বেশ। বিশেষ করে সমালোচকদের নানা কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাকে।

শুক্রবার (২৭ অক্টোবর) ভারতে মুক্তি পেয়েছে ‘মুজিব’। ইতোমধ্যে সিনেমার প্রচারণার জন্য ভারতেই অবস্থান করছেন শুভ। ফলে সেখানকার গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হতে হচ্ছে তাকে। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার এক পর্যায়েই সমালোচকদের নিয়ে কথা বলেছেন শুভ।

ভারতীয় গণমাধ্যমে শুভ বলেন, প্রত্যেকে বলেছিলেন ভুল কাস্টিং হয়েছে! সামাজিক যোগাযোগমাধ্যমেও যে যা লিখেছিলেন, সবটা আমি দেখেছি। সিনেমাটি মুক্তির পর এখন তারাই আমার প্রশংসা করছে। 

আরো পড়ুন : এখনও কারও প্রেমে পড়িনি : দীঘি

তিনি আরও বলেন, শ্যাম বেনেগাল এই উপমহাদেশের একজন কিংবদন্তি নির্মাতা। তার সিদ্ধান্তকে সহজে ফেলে দেওয়া যায় না। 

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। ২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ করা হয়েছে। এরপর ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ অংশের শুটিং সম্পন্ন হয়।

প্রসঙ্গত, সিনেমায় আরিফিন শুভ ছাড়া আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, জায়েদ খান, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদসহ প্রমুখ।

এস/ আই.কে.জে/

আরিফিন শুভ সমালোচক জবাব দিলেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250