শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে চুক্তির খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

দেশের জ্বালানি চাহিদা মেটাতে গভীর ও অগভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে প্রণীত চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২৬ জুলাই) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ দেশের উত্তরোত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে গভীর ও অগভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে প্রণীত খসড়া ‘ড্রাফট বাংলাদেশ অফসোর মডেল প্রোডাকশন শেয়ারিং কনট্রাক্ট (পিএসসি)’ অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি একটি এবং ক্রয় কমিটির ১৪টি প্রস্তাবের অনুমোদন দিয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয়েল অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার (+৫ শতাংশ) মেট্রিক টন মসুর ডাল ৭৫ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে। ৮০ লাখ (+৫ শতাংশ) লিটার সয়াবিন তেল ১৩১ কোটি ১৬ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

আরো পড়ুন: নয়াপল্টন-সোহরাওয়ার্দী উদ্যান নয়, গোলাপবাগের পরামর্শ পুলিশের

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি)  বিভিন্ন দেশের ৬টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য ১৬ লাখ ৮০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইসসহ ১২ হাজার ৮৫০ কোটি ৮৭ লাখ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এম/


সমুদ্র তেল গ্যাস অনুসন্ধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250