মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার

সমুদ্রের ধারে বিলাসবহুল হোটেল বানাচ্ছেন সালমান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

বলিউড ভাইজান সালমান খান- ছবি: সংগৃহীত

এবার হোটেল ব্যবসায় বিনিয়োগ করছেন বলিউড ভাইজান সালমান খান। মুম্বাইয়ের বান্দ্রার কার্টার রোডের অভিজাত লোকেশনে ১৯তলার একটি বিলাসবহুল হোটেল বানাতে চলেছেন এ সুপারস্টার।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, সালমানের স্বপ্নের সেই হোটেলের ব্লু-প্রিন্টে ইতিমধ্যেই সিলমোহর দিয়েছে বিএমসি। তাই খুব শিগগিরই এ কাজে মাঠে নামবেন ভাইজান।

যে লোকেশনে সালমান হোটেল তৈরি করতে চলেছেন, পূর্বে এটি ছিল স্টারলেট কোঅপারেটিভ হাউসিং সোসাইটি। বেশ কয়েক বছর আগে এটি  কিনে নেন সালমান।

শুরুতে সালমানের এই লোকেশনে আবাসন গড়ে তোলার পরিকল্পনা থাকলেও সেই প্ল্যান বদলে ফেলে হোটেল নির্মাণ করতে আগ্রহী হয়ে উঠেছেন অভিনেতা।

সালমানের ইচ্ছা এই হোটেলের উচ্চতা হবে ৬৯ দশমিক ৯ মিটার। সেন্ট্রাল এয়ার কন্ডিশনড এই অত্যাধুনিক হোটেলে থাকবে বিলাসবহুল জীবনের সব সুযোগ-সুবিধা।

হোটেলের ব্লু-প্রিন্ট অনুযায়ী, সালমানের হোটেলের প্রথম ও দ্বিতীয় তলায় থাকবে ক্যাফে এবং রেস্তোরাঁ। তৃতীয় তলায় থাকবে জিম আর সুইমিংপুল। চতুর্থ তলা মূলত ব্যবহৃত হবে সার্ভিস ফ্লোর হিসেবে। পঞ্চম এবং ষষ্ঠ তলায় থাকবে ব্যাঙ্কোয়েট হল, কনভেনশন সেন্টার।

আরো পড়ুন: আজও চোখে পানি আসে সুস্মিতা

একতলা থেকে ষষ্ঠতলা পর্যন্ত এসব সুবিধা নিশ্চিত করার পর সপ্তম থেকে উনিশ তলা পর্যন্ত শুরু হবে অতিথিদের থাকার জন্য হোটেল রুম।

অভিনেতার মা সালমা খানের নামে এই প্রপার্টি কিনেছেন সালমান। তাই মায়ের নামেই হোটেলের নাম হতে পারে হোটেলের, এমনটাই মনে করছেন অনেকে। এদিকে হোটেল নির্মাণের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি মিডিয়ায় দেননি বলিউডের জনপ্রিয় এই সুপারস্টার। 

এম/

 

সমুদ্র হোটেল সালমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250