শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

সরকারের অনুমতি ছাড়া করা যাবে না দ্বিতীয় বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৩

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

পূর্বানুমতি ছাড়া ভারতের আসাম সরকারের কোনো কর্মকর্তা বা কর্মচারী এখন থেকে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে আসাম সরকার। এ আদেশ জারি করেছেন রাজ্য সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি এবং সিনিয়র আইএএস অফিসার নীরজ ভার্মা।

আদেশে বলা হয়, কোনো কর্মচারী সরকার প্রণীত এই বিধি অমান্য করে পুনরায় বিয়ে করলে তাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। পাশাপাশি অভিযুক্তকে বিভাগীয় তদন্তের মুখোমুখিও হতে হবে। শুধু তাই নয়, প্রয়োজনে দোষী কর্মচারীর ক্ষেত্রে অবসরের নিয়ম প্রযোজ্য হতে পারে।

এতে আরও বলা হয়, কোনো সরকারি কর্মচারী, যার স্ত্রী জীবিত আছেন, তিনি সরকারের অনুমতি ছাড়া পুনরায় বিয়ে করতে পারবেন না। কোনো নারী কর্মী এমন কাউকে বিয়ে করবেন না, যার অপর একজন স্ত্রী রয়েছে ও যিনি দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে সরকারের কাছ থেকে অনুমতি নেননি।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই বাল্যবিবাহের বিপক্ষে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। পাশাপাশি বহুবিবাহ প্রতিরোধেও নানান ধরনের পদক্ষেপ নিচ্ছেন তিনি।

এদিকে এ পদক্ষেপের সমালোচনা করে আসাম বিধানসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা দেবব্রত সাইকিয়ার দাবি, বিয়ের আইনগত বিধান সবার জন্য। এ নিয়ম শুধু সরকারি কর্মচারীদের জন্য হতে পারে না। যদি হিন্দুদের মধ্যে দ্বিতীয় বিয়ে নিষিদ্ধ হয়, তবে এর অর্থ এটি সমস্ত হিন্দুদের জন্য। একইসঙ্গে উপজাতিদের মধ্যে বিয়ের জন্য প্রচলিত আইন থাকলে, তা অনুসরণ করা হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকার যদি এমন পদক্ষেপ নেয়, তাহলে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে।

এসকে/ 

ভারত আসাম আদেশ জারি দ্বিতীয় বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250