শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

সরাসরি নির্বাচিত আসন কমানোর সিদ্ধান্ত হংকং সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ৬ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

মঙ্গলবার, স্থানীয় জেলা পরিষদে হংকং সরকার জানায় যে, সরাসরি জনগণের ভোটের দ্বারা নির্বাচিত এমন কয়েকটি নির্বাচিত আসনকে বাতিল করার পরিকল্পনা চলছে। এর ফলে নাগরিকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রতিনিধি নির্বাচনের অধিকার কেড়ে নেওয়া হলো।

এ ব্যাপারে প্রধান নির্বাহী জন লি বলেন, পৌর পর্যায়ে বর্তমান সরাসরি নির্বাচিত আসনের অনুপাত ৯০% থেকে আরো ২০% কমিয়ে আনা হবে। ১৯৮০ এর দশকে হংকং যখন ব্রিটেনের অধীনে ছিল তখনও সরাসরি নির্বাচিত আসনের পরিমাণ এর চেয়ে বেশি ছিল।

বাকি ৪৭০টি আসন সরকারি নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গ, গ্রামীণ কমিটির চেয়ারপারসন এবং স্থানীয় কমিটি দ্বারা নির্বাচিত অন্যান্যদের দ্বারা পূরণ করা হবে। তার মতে, নির্বাচনের ভোট গণনার মানেই গণতন্ত্র নয়। প্রতিটি দেশের বৈশিষ্ট্য বিবেচনা করে সে দেশের নির্বাচন কার্যক্রম পরিচালনা হওয়া উচিত।

দুই বছর আগেই, হংকং তার আইনসভার জন্য তার নির্বাচনী আইন সংশোধন করে এবং জনসাধারণের ক্ষমতাকে ব্যাপকভাবে হ্রাস করে। অতীতে, শহরের জেলা প্রতিনিধি নির্বাচন খুব কমই আন্তর্জাতিক মনোযোগ লাভ করতো। তবে ২০১৯ সালে এ নির্বাচন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

আরো পড়ুন: বিচ্ছিন্নতা কাটিয়ে 'আরব বলয়ে' ফিরে আসছে সিরিয়া

কর্তৃপক্ষ শহরের প্রতি আনুগত্যতার প্রমাণস্বরূপ শপথ গ্রহণ শুরু করলে, ২০২১ সালে অনেক গণতন্ত্রপন্থী জেলা কাউন্সিলর পদত্যাগ করেন। পদত্যাগ এবং অন্যান্য অযোগ্যতার কারণে নির্বাচিত প্রতিনিধিদের প্রায় এক-তৃতীয়াংশ এখনও কাউন্সিলে কাজ করছেন, বলে জানান লি।

শুধু যোগ্য নেতাদেরকেই যেন নির্বাচিত করা হয় এ বিষয়টি নিশ্চিত করার জন্য একটি কমিটি দ্বারা যাচাই বাছাই করা হবে। কর্মকর্তারা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ কাউন্সিলরদের ব্যাপারে তদন্তের অনুমতি প্রদানের জন্য একটি মনিটরিং প্রক্রিয়া চালু করার ব্যাপারেও ভাবছেন।

হংকংয়ের বৃহত্তম গণতন্ত্রপন্থী দলের চেয়ারম্যান লো কিন-হেই এ ব্যাপারে বলেছেন, সরাসরি নির্বাচিত আসনের সংখ্যা কমানোর সরকারের এ পদক্ষেপে নাগরিকেরা হতাশ হবেন। চলতি বছরের শেষের দিকে পরবর্তী জেলা পরিষদ নির্বাচনের কথা রয়েছে।

এম এইচ ডি/ আইকেজে 

হংকং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250