মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

সাংবাদিক হতে চান পরীমণি, কারণ জানালেন নিজেই

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৪ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

নায়িকা হিসেবে পরীমণির ক্যারিয়ার সমৃদ্ধ নয়। ঝুলিতে নেই কোনো ব্যবসাসফল সিনেমা। ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় থাকেন তিনি। তাই সিনেমার চেয়ে সেগুলো নিয়েই খবরের শিরোনাম হন। 

পরীমণিকে নিয়ে প্রকাশিত খবরের শিরোনামগুলো হয় রসালো। সেকারণে পেশা পরিবর্তনের সুযোগ আসলে সাংবাদিক হওয়ার ইচ্ছার কথা জানান এ নায়িকা। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কোরবানির ঈদের অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন তিনি। 

আরো পড়ুন: বিবাহ বিচ্ছেদের গুঞ্জন ঠিক না : মিথিলা

অনুষ্ঠানটি প্রচারের আগেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক মিনিটের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন পরীমণি। ভিডিওটিতে সাংবাদিক হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন পরী।

অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা সাজু খাদেম। তিনি পরীকে জিজ্ঞেস করেন, ‘এখন যদি আপনার পেশা পরিবর্তনের সুযোগ দেওয়া হয় তাহলে কোন পেশাটি বেছে নিবেন?’

এর জবাবে এই নায়িকা জানান, সাংবাদিকতা। কারণ হিসেবে তিনি বলেন, ‘সুন্দর সুন্দর শিরোনাম দিয়ে মানুষকে ঢপ দেওয়া যাবে।’

অনুষ্ঠানে এ রকম অসংখ্য মজার মজার প্রশ্নের উত্তর দিতে দেখা যায় এই অভিনেত্রীকে। যেখানে তিনি আরও জানান, জীবনে প্রেমের থেকে ভুল বেশি করেছেন। 

এসি/ আইকেজে 


সাংবাদিক পরীমণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250