বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’ *** রাস্তার পাশে পিঠা, পুরি, পিঁয়াজু, জুসসহ খাবারের ব্যবসা করতেও নিবন্ধন নিতে হবে, আপত্তি ব্যবসায়ীদের

সাকিবের থেকে সিরিয়াস কেউ নেই: নাজমুল হাসান পাপন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

অবশেষে অপেক্ষার অবসান হলো। বাংলাদেশ ওয়ানডে দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে যে নামটা সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল, সেই সাকিব আল হাসানকেই আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান তাঁর গুলশানের বাসায় সাংবাদিকদের এ কথা জানান।

এতদিন বোর্ড সভাপতির সন্দেহ ছিল সাকিব সব ম্যাচ খেলবে কি না। তবে পাপন গণমাধ্যমে জানালেন, এখন তিনি বুঝতে পেরেছেন সাকিবের থেকে সিরিয়াস কেউ নেই।  

পাপন বলছিলেন, 'ওর (সাকিবের) পটেনশিয়াল নিয়ে তো কোনো সন্দেহ নেই। একটা জিনিস খুব ভালো লাগছে আমার, সাম্প্রতিক সময়ে গত এক বছর ধরে দেখছি সেটা হচ্ছে সাকিবকে নিয়ে আমার যে সন্দেহ ছিল, এটা আমার ব্যক্তিগত কথা, ও কতটা সিরিয়াস, কোন খেলাটা খেলবে কিংবা খেলবে না এখন দেখছি ওর চেয়ে সিরিয়াস কেউ নেই ক্রিকেট নিয়ে।' 

আর.এইচ/ আই.কে.জে/

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250