সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’

সাধারণের সঙ্গে মিশে বাসন মাজলেন অভিনেতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ১০ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

মুক্তির অপেক্ষায় বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল অভিনীত ‘আইবি ৭১’ ছবিটি। শিগগির প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। তার আগে সৃষ্টিকর্তার আশীর্বাদ নিতে গেলেন অমৃতসরের স্বর্ণমন্দিরে। সেখানে সাধারণের সঙ্গে মিশে বাসন মাজলেন অভিনেতা।

বিদ্যুৎ জামওয়াল নিজের ইনস্টা হ্যান্ডলে ওই ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ওয়াহে গুরু’। সাদা প্যান্ট-শার্ট আর মাথায় সাদা রুমাল বেঁধে স্বর্ণমন্দিরে পৌঁছেছিলেন ‘কমান্ডো’ খ্যাত অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তেরা একেবারে তার প্রশংসায় পঞ্চমুখ।

২০১৩ সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল সেই বছরের অন্যতম সেরা ছবি ‘কমান্ডো’। এই ছবির হাত ধরে দর্শকের কাছে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন বিদ্যুৎ জামওয়াল। ছবিটির দ্বিতীয় ও তৃতীয় ভাগেও বিদ্যুৎ-এর অভিনয়ের তারিফ করেছিল দর্শক।

আরো পড়ুন: সেলফি তোলার পর টাকা চাইলেন ভারতীয় অভিনেত্রী

এই মুহূর্তে নতুন ছবি ‘আইবি ৭১’- এর প্রচারে ব্যস্ত অভিনেতা। এই ছবির প্রযোজকও তিনি। ১২ মে বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। নিজের প্রযোজনা সংস্থার প্রথম ছবি মুক্তি পেতে চলেছে বলে কথা। তাই স্বাভাবিকভাবে বেশ খানিকটা চাপেই রয়েছেন অভিনেতা।

বিদ্যুৎ জামওয়াল ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের ও ‘মর্দানি ২’ খ্যাত অভিনেতা বিশাল জেটওয়া। ছবিটি পরিচালনা করেছেন সংকল্প রেড্ডি।


এসি/ আই. কে. জে/

সাধারণ বাসন অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250