রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

সানি দেওলের যে গোপন কথা ফাঁস করলেন করণ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

বলিউডে এই মুহূর্তে অন্যতম আলোচিত অভিনেতা সানি দেওল। বলিউড তারকা সানি দেওল দীর্ঘদিন বিরতির পর অভিনয়ে ফিরে চমকে দিলেন ভক্তদের। ভক্তরা বলছেন, ‘তিনি যেন স্বরূপে সবার মাঝে ফিরছেন।’ সানি দেওলের ব্লকবাস্টার হিট ‘গদর-২’ সিনেমাও সে কথা বলছে।

অভিনয় থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রাখলেও প্রত্যাবর্তন ঘটল রাজকীয় রূপে। যদিও কিছুদিন আগেই ধর্মেন্দ্র আক্ষেপ করে বলেছিলেন, ‘দেওলরা বলিউডে যোগ্য সম্মান পায়নি।’ কিন্তু সানির সাফল্যের পরই তাদের নিয়ে যেন টনক নড়ল বলিউডের।

ডাক পেলেন বলিউডের অন্যতম আলোচতি শো ‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজনে। করণ জোহরের শোয়ের দ্বিতীয় পর্বের অতিথি হয়ে আসছেন সানি ও ববি। সেখানেই উঠে এলো ‘গদর-২’ সিনেমার প্রসঙ্গ। শুধু তাই নয়, সানির জীবনের এক গোপন কথাও ফাঁস করে দিলেন করণ।

আরো পড়ুন: পর্নের সঙ্গে তিনি এখনো জড়িয়ে, বললেন শিল্পার স্বামী

করণ জোহর তারকাদের লুকানো কথা বের করতে বেশ পারদর্শী। শুধু কি তাই! তারকাদের অন্দরের কথাও তার বেশ জানা। সেই কারণে অনেক তারকাই করণের সঙ্গ বেশ সতর্ক হয়ে চলেন। তবে এবার করণ তার শোয়ে জানান সানি দেওল নাকি ‘টেডি বিয়ার’ বড্ড ভালোবাসেন।

খেলনা সানির বেশ পছন্দ। অভিনেতাদের ইমেজই নাকি সব। তাই সেই ভাবমূর্তি নিয়ে বেশ সচেতন থাকেন তারকারা। তাদের ভাবমূর্তিতে যে কোনো মূল্যে রক্ষা করতে তারা সব সময় তৎপর। বড়পর্দায় সানিকে দর্শক চেনেন অ্যাকশন হিরো হিসেবে।

সানির অধিকাংশ সিনেমাই অ্যাকশনধর্মী। কখনো তার ‘আড়াই কিলো’ হাত দিয়ে শত্রু দমন করছেন, কখনো আবার হ্যান্ডপাম্প উপড়ে ঠান্ডা করেছেন শত্রুপক্ষকে। এবার সেই সানিই যে এমন খেলনাপ্রিয়, তা সবার সামনে ফাঁস করতেই খানিক লাজে রাঙা হলেন ধর্মেন্দ্র-পুত্র।

এসি/ আই.কে.জে/





করণ সানি দেওল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250