সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

সারাদেশে ১৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন, টহলে আছে র‌্যাবও

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে মোতায়েন করা হয়েছে ১৫৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান । তিনি বলেন, ঢাকা ও আশপাশের জেলায় ২০ প্লাটুনসহ সারাদেশে ১৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে র‌্যাবের ৪১৮টি টহল দল মোতায়েন রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় র‌্যাবের ১২৬টি টহল দল রয়েছে।

আরো পড়ুন: ‘ফিরে এসো’ নতুন গানে আবারো ভক্তদের মন জয় করলেন অনুপম

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানান। তিনি বলেন, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে টহল দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‌্যাব।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‌্যাবের গোয়েন্দারা নজরদারি অব্যাহত রেখেছে।

এসি/ আই.কে.জে


বিজিবি র‌্যাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250