সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

সারা‌দিন ঘু‌রে ঘু‌রে ভোট দেখব: বি‌দে‌শি পর্য‌বেক্ষক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম, বৃটেন কমিউনিকেশন ডাইরেক্টর ক্রিস্টোফার জন ব্ল্যাকবার্ন ব‌লে‌ছেন, বাংলা‌দে‌শে নির্বাচন দেখ‌তে আস‌ছি। সারা‌দিন বি‌ভিন্ন ভোট কেন্দ্র ঘু‌রে ঘু‌রে ভোট দেখব। 

রোববার (৭ই জানুয়া‌রি) সরকা‌রি তিতুমীর ক‌লেজ ভোট পর্য‌বেক্ষণ করে‌তে এসে সাংবা‌দিক‌দের এসব কথা ব‌লেন বি‌দে‌শি এই পর্য‌বেক্ষক।

ক্রিস্টোফার ব‌লেন, এটাই আমরা প্রথম পর্য‌বেক্ষণ কেন্দ্র ছিল। সারা‌দিন বি‌ভিন্ন কে‌ন্দ্রে ঘু‌রে ঘু‌রে ভোট পর্য‌বেক্ষণ করব। সারা‌দিন একটা ব‌্যস্ত সময় যা‌বে। এখা‌নে এসে স্বল্প সংখ‌্যক ভোটার দে‌খে‌ছি।

বি‌দে‌শি এই পর্য‌বেক্ষক ব‌লেন, এখা‌নে ভোটা‌দের ভোট কে‌ন্দ্রে আস‌া দে‌খে‌ছি। ভোটার‌দের ভোট দি‌তে যাওয়া অব‌দি দেখছি। ভোটের পদ্ধ‌তি দে‌খে ভা‌লো ম‌নে হ‌য়ে‌ছে।

আরও পড়ুন: ৫০ শতাংশের বেশি ভোট পড়তে পারে: ইসি আনিছুর

বি‌দে‌শি পর্য‌বেক্ষকদের এ দ‌লে ক্রিস্টোফার ছাড়াও ছি‌লেন আলেক্সান্ডার বার্টন গ্রে রাষ্ট্রপতির সাবেক উপ-সহকারী চীফ অব স্টাফ, জাতীয় নিরাপত্তা পরিষদ, হোয়াইট হাউজ, চীফ এক্সিকিউটিভ, আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটিজিস এবং ইওশিহিরো আইড সাবেক সদস্য, ইবারাকি প্রিফেক্চারাল এসেম্বলি, জাপান পরিচালক, ইনিস্টিটিউট অব রিভাইটালাইজেশন স্ট্র্যাটিজিস।

এসকে/ এএম/ 

বিদেশি পর্যবেক্ষক বাংলা‌দে‌শে নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250