রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি

সালমানের প্রথম উপার্জন ছিল ১০০ টাকারও কম!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি-সংগৃহীত

বলিউডের অন্যতম মোস্ট এলিজেবল ব্যাচলর সুপারস্টার সালমান খান। তার জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। তবে শুরু থেকেই কিন্তু এতটা লাইমলাইটে ছিলেন না সেলিম পুত্র। কঠোর পরিশ্রমের ফলে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করতে পেরেছেন সালমান। অভাবনীয় প্রতিভা এবং কঠোর পরিশ্রমের জোরে অজস্র ভক্তের হৃদয়ে রাজত্ব করেন ভাইজান।

১৯৮৯ সালে ‘বিবি হো তো অ্যায়সি’র মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন সালমান। তবে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ থেকে পরিচিতি পেতে শুরু করেন অভিনেতা। ‘পার্টনার’, ‘দাবাং’, ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজি, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’ সহ অনেক সুপারহিট সিনেমা রয়েছে সালমানের ঝুলিতে। 

এত সফল কেরিয়ার থাকলেও অনেকের অজানা, অভিনয়ে আসার আগে মুম্বইয়ে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন সালমান। সেটাই ছিল তাঁর প্রথম চাকরি। এমনকি তাজ হোটেলে একটি শোয়ে নাচ করে প্রথম উপার্জন করেছিলেন অভিনেতা। জীবনের প্রথম সেই কাজে ৭৫ টাকা পেয়েছিলেন তিনি।

আরো পড়ুন: পর্দায় অনিয়মিত কেন, জানালেন তাহসান

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, ‘আমার প্রথম উপার্জন, ওই ৭৫ টাকার মতো। তাজ হোটেলে একটা শোয়ে নেচেছিলাম। আমার একটা বন্ধু সেখানে নাচতে গিয়েছিল, সঙ্গে আমাকেও নিয়ে গিয়েছিল আনন্দের জন্য (আমিও গিয়েছিলাম)। এরপর ক্যাম্পা কোলা (সফ্ট ড্রিংক্স ব্র্যান্ড)-র সময় ৭৫০ টাকা, তারপর প্রায় দীর্ঘ সময় ১৫০০ টাকা নিতাম আমি। ম্যায়নে পেয়ার কিয়ার সময় ৩১ হাজার টাকা পেয়েছিলাম। পরে সেটাই ৭৫ হাজার টাকায় উঠেছিল'।

উল্লেখ্য, গত ২৭শে নভেম্বর ৫৮য় পা দিয়েছেন সালমান খান। জীবনের ৫৮টা বসন্ত পার করেও সলমান এখনও 'চিরকুমার'।

এসি/ আই. কে. জে/ 


সালমান উপার্জন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250