রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি

সালমানের ভাই বিয়ে করছেন মেকআপ আর্টিস্টকে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বলিউডের প্রভাবশালী সালমান খান পরিবারের তিন ভাই বর্তমানে ব্যাচেলর। সালমান খান, যিনি এখনও বিয়েই করেননি। অন্যদিকে দুই ভাই আরবাজ ও সোহেল বিয়ে করলেও বিচ্ছেদ হয়েছে সেই সংসারের। 

অভিনেত্রী মালাইকার সঙ্গে ডিভোর্সের পর আরবাজ জর্জিয়ার সঙ্গে বছর কয়েক প্রেম করেছিলেন। কিন্তু তাদের সেই সম্পর্কও স্থায়ীত্ব পায়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জর্জিয়াই নিশ্চিত করেছেন সালমানের ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার সেই খবর। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আরবাজ এখন প্রেম করছেন মেকআপ আর্টিস্ট শুরা খানের সঙ্গে। শুধু তাই নয়, তারা খুব শিগগিরই গাঁটছড়া বাঁধতে চলেছেন।

খান পরিবারের সঙ্গে জড়িত এক সূত্র এই তথ্য ফাঁস করেছে। জানিয়েছে, আরবাজ এবং শুরা তাদের সম্পর্কের বিষয়ে ভীষণ সিরিয়াস এবং খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই জুটি। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই নাকি আয়োজন হবে বিয়ের অনুষ্ঠানের।

আরো পড়ুন: রাশমিকার সেই ভিডিও কাণ্ডে সন্দেহভাজনের খোঁজ পেয়েছে পুলিশ

সূত্রটি আরও জানিয়েছে, আরবাজ এবং শুরা-র দেখা হয়েছিল আসন্ন ছবি ‘পাটনা শুক্লা’-র সেটে। যা আগামী বছর মুক্তি পেতে পারে। শুরার ইনস্টাগ্রাম থেকে জানা যায়, তিনি রবিনা ট্যান্ডন এবং তার মেয়ে রাশা থাদানির মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন।

প্রসঙ্গত, আরবাজ খানের প্রথম স্ত্রী ছিলেন মালাইকা আরোরা। এই দম্পতির সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। সালমান খানের ভাইয়ের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে অর্জুনের সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী। অন্যদিকে আরবাজ প্রস্তুতি নিচ্ছেন নতুন করে শুরা খানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার।

এসি/ আই. কে. জে/ 


সালমান মেকআপ আর্টিস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250