সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন *** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা *** ম্যাচ পরবর্তী আচরণের জন্য শাস্তি পাচ্ছেন না মেসি

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

আগারগাঁও নির্বাচন ভবনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। - ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১১টার মধ্যে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে দুইজনের বৈঠক শুরু হয়।

এর আগে, বেলা ১১টা ১০মিনিটে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান ইসি কর্মকর্তারা। পরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে তার অফিস কক্ষে সাক্ষাতের উদ্দেশ্যে প্রবেশ করেন।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রয়েছেন ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর অরটুরো হেইনস। বৈঠকে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান উপস্থিত রয়েছেন।

আরো পড়ুন:প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রংপুরবাসী

তবে, কী ইস্যুতে পিটার হাস সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন সে সম্পর্কে কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে- আগামী সংসদ নির্বাচন ইস্যুতে কথা হতে পারে।

এর আগে, গত ৮ জুন সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করেছিলেন পিটার হাস।

এম/


মার্কিন রাষ্ট্রদূত সিইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250