রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

সিলেট থেকে শুরু হবে শেখ হাসিনার নির্বাচনি জনসভা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৩

#

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে সিলেট থেকে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন। তবে জনসভার দিন-তারিখ জানাননি তিনি।

সোমবার (৬ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য দেন ওবায়দুল কাদের। এসময় ভার্চুয়ালি সিলেটের বালাগঞ্জে বড়ভাঙা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সিলেটের স্থানীয় জনগণকে আমন্ত্রণ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের নেত্রী তার প্রথম নির্বাচনি জনসভা সিলেট থেকে শুরু করবেন। সে সভায় আপনারা সবাই দলে দলে যোগ দেবেন। সিলেটের মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আমাদের নেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন। আগের জনসভায় আমরা কয়েক লাখ লোকের সমাবেশ দেখে এসেছি।

অতীতের জাতীয় সংসদ নির্বাচনগুলোতে হযরত শাহজালাল (রহ.) এর শহর হিসেবে পরিচিত সিলেট দিয়ে নির্বাচনি জনসভা শুরু করতে দেখা গেছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। এবারও সেই ধারাবাহিকতা রক্ষা করবেন তিনি।

দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষকে কষ্ট দেয় বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাধারণ মানুষের কাছে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে এবং সে জন্য বহু মানুষ কষ্ট পাচ্ছে। আমাদের নেত্রী দিনরাত পরিশ্রম করছেন। মানুষের দুরাবস্থা কীভাবে দূর করা যায় তা নিয়ে তিনি ভাবেন। সেজন্য তিনি মাঝে মাঝে বিদেশে যাচ্ছেন সহযোগিতা ও সাহায্যের জন্য।

তিনি বলেন, বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়াতে পারে, জনগণ কষ্ট ও দুর্দশা থেকে উদ্ধার হতে পারেন সেটাই শেখ হাসিনার চিন্তা, কাজ ও উদ্যোগ। কিছুদিন আগে মাত্র দুইদিনের জন্য কাতার গেছেন। সেখানেও সহযোগিতার আশ্বাস পেয়েছেন। আমরা আশা করি, আমাদের বন্ধু দেশ, মুসলিম দেশ সৌদি আরবে নেত্রী আছেন; তেল সমৃদ্ধ সৌদি আরবও এ দুঃসময়ে সহযোগিতা করতে এগিয়ে আসেবে। সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এটা আমরা আশা করছি। সবাইকে ধৈর্য্য ধরতে হবে।

আই.কে.জে/

শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250