শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

সুইডেনের রাজা-প্রধানমন্ত্রীকে আম উপহার বাংলাদেশের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৪ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

সুইডেনের রাজা, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, সংসদ সদস্য ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পাশাপাশি দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের হিমসাগর আম উপহার দিয়েছে স্টকহোমের বাংলাদেশ দূতাবাস।

স্টকহোমের স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুন) রাতে সেখানকার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, শুভেচ্ছা উপহার হিসেবে এবং বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বন্ধুত্বের বহিঃপ্রকাশ স্বরূপ বাংলাদেশ দূতাবাস আম বিতরণ করেছে।

দূতাবাস বলছে, আম বিতরণ সুইডেনের জন্য বাংলাদেশের বিচিত্র স্বাদ অনুভব করার ও দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত করার একটি চমৎকার সুযোগ হিসেবে কাজ করবে বলে আশা করা যায়। এছাড়া বিভিন্ন দেশের দূতাবাসে আম পাঠানোর মাধ্যমে বাংলাদেশে উৎপাদিত আমের গুণাগুণ ও বিভিন্ন দিক বিশ্বের বিভিন্ন দেশের কাছে তুলে ধরা সম্ভব হয়েছে।

আরো পড়ুন: চাহিদার চেয়ে ২১ লাখের বেশি কোরবানির পশু প্রস্তুত

রাষ্ট্রদূত মেহেদী হাসান বলেন, আমরা সুইডেনে আমাদের সম্মানিত অংশীদারদের কাছে বাংলাদেশের গর্ব ও গৌরব আম উপহার হিসেবে দিতে পেরে আনন্দিত। এই উপহার আমাদের কূটনৈতিক সম্পর্কে একটি নতুন ধাপ যোগ করবে এবং আমাদের পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে বলে আমি বিশ্বাস করি।

বাংলাদেশ দূতাবাস বলছে, উপহার হিসেবে আম বিতরণ বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বন্ধনকে আরও শক্তিশালী করবে। দু’দেশের অর্থনৈতিক বন্ধন সুদৃঢ় করবে। কৃষিজ পণ্যের বাজার সম্প্রসারণের দ্বার উন্মোচন হবে এবং ভবিষ্যতে আরও সহযোগিতার প্রতীক হিসেবে কাজ করবে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250