মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

সুখবর পেতে পারেন জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর আলম সুখবর পেতে যাচ্ছেন। শিগগির তাঁর দলীয় কার্যক্রমে সক্রিয় হওয়ার সুযোগ আসছে। 

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করে এমন ইঙ্গিত পেয়েছেন জাহাঙ্গীর ও তাঁর মা গাজীপুর সিটির মেয়র জায়েদা খাতুন। মা-ছেলে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। শেখ হাসিনার সঙ্গে প্রায় ১০ মিনিটের সাক্ষাৎ হয় তাঁদের।

জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে দুপুরে গণভবনে যান জায়েদা খাতুন। সঙ্গে নিয়ে যান ছেলে জাহাঙ্গীরকে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রথমে কুশলাদি বিনিময় হয়। অন্যান্য আলাপের মাঝে জাহাঙ্গীরের প্রসঙ্গ তুলে জায়েদা খাতুন বলেন, ‘আমার ছেলে তো আপনার ছেলে (জাহাঙ্গীর)। আপনার ছেলেকে আপনার কাছে নিয়ে এসেছি।’

সূত্র জানায়, জায়েদা খাতুন যখন এসব কথা বলছিলেন, তখন জাহাঙ্গীর কেঁদে ফেলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে জানান, রাজনীতি থেকে তাঁকে সরিয়ে দিতে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে। তারা যেসব অভিযোগ করছে, তার কোনো সত্যতা নেই।

এ সময় জাহাঙ্গীরকে কাঁদতে নিষেধ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘যাও, সেক্রেটারির সঙ্গে দেখা করো। আমি দেখব।’

আরো পড়ুন:বিকেলে ঢাকায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

পরে জায়েদা খাতুন সাংবাদিকদের বলেন, ‘গাজীপুরের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। গাজীপুরের মানুষের জন্য কাজ করতে পরামর্শ দিয়েছেন তিনি। উন্নয়নের জন্য তাঁর সহায়তা চেয়েছি। তিনিও সব সহায়তা করবেন বলে জানিয়েছেন।’ 

এম/


আওয়ামী লীগ গাজীপুর জাহাঙ্গীর আলম সুখবর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250