বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’ *** রাস্তার পাশে পিঠা, পুরি, পিঁয়াজু, জুসসহ খাবারের ব্যবসা করতেও নিবন্ধন নিতে হবে, আপত্তি ব্যবসায়ীদের

সুখবর পেলেন মুকুল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৬ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির দায়িত্ব পালন শেষে দিন কয়েক আগে দেশে ফিরেছেন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। এমনকী টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচেও মুকুল টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন। দেশে ফিরতে না ফিরতেই পেলেন আরো এক সুখবর। আসন্ন এশিয়া কাপেও বাংলাদেশ থেকেও আম্পায়ারের দায়িত্বে থাকবেন মুকুল।

বুধবার (১৬ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মুকুল নিজেই। জানিয়েছেন বোর্ড থেকে তাকে এশিয়া কাপের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। 

এর আগে গেল বছর এশিয়া কাপেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন মুকুল। এমনকি সেই আসরে ভারত-পাকিস্তানের মতো হাই-ভোল্টেজ ম্যাচে মাঠে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন তিনি। বেশ সুনামের সঙ্গেই সেদিন দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল মুকুলকে।

যার ফল হিসেবে চলতি বছরের এশিয়া কাপেও আবারো দায়িত্ব পেতে যাচ্ছেন মুকুল। এদিকে এশিয়া কাপের পর চীনে বসবে এশিয়ান গেমসের আসর। সেখানেও ক্রিকেট ইভেন্টে আম্পায়ারের দায়িত্ব পালন করতে শ্রীলঙ্কা থেকে সরাসরি চীনে উড়াল দেবেন মুকুল। এশিয়ান গেমসেও বাংলাদেশ থেকে একজন আম্পায়ার থাকবেন।

আর.এইচ

এশিয়া কাপ মাসুদুর রহমান মুকুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250