রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো *** জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা *** ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ *** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

সুষ্ঠু নির্বাচন হলে আমি শতভাগ জয়ী হবো : হিরো আলম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম ‘ডাব’ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করছেন।

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে বাংলাদেশ কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। প্রতীক বরাদ্দ পেয়ে শুক্রবার থেকে গণসংযোগ শুরু করেছেন তিনি। এতে ‘ব্যাপক সাড়া’ পাচ্ছেন বলে জানিয়েছেন হিরো আলম। তিনি কাহালু ও নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে করে সন্ধ্যায় নন্দীগ্রাম পৌর শহরে যান।

গণসংযোগকালে হিরো আলম বলেন, ‘ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হলে, ভোটাররা যদি ঘর থেকে বের হয়ে ভোটকেন্দ্রে যেতে পারে, তবে আমি জয়ী হবো ইনশাআল্লাহ।

উপনির্বাচনে যেমন সাড়া পেয়েছি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আমি মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটারদের কাছে আরেকবার সুযোগ চেয়েছি, তারাও সুযোগ দিতে চেয়েছে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, তা হলে আমি শতভাগ জয়ী হবো।’

আরো পড়ুন: ওমরাহ করতে মক্কায় গেলেন অনন্ত-বর্ষা

তিনি আরও বলেন, ‘নির্বাচনী মাঠে কেবল নেমেছি, অব্যশই চমক থাকবে। মার্কা বা দল কোনো ফ্যাক্টর না, ভোট হয় ব্যক্তি দেখে। আমাকে জনগণ পছন্দ করে তাই হিরো আলমকে দেখেই ডাব মার্কায় ভোট দিবে তারা। তবে এবারও নৌকা প্রতীকের সঙ্গে তার লড়াই হবে।’

এর আগে গত ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলম। পরে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও অংশ নেন তিনি। এবার হিরো আলম বগুড়া-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

এসি/ আই.কে.জে


হিরো আলম নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250