বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন অভিনেতা আফজাল হোসেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩

#

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন। ফাইল ছবি

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন। নিউমোনিয়া আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। 

রোববার (১০ সেপ্টেম্বর) নির্মাতা শিহাব শাহীন আফজাল হোসেনের সুস্থতার বিষয় সম্পর্কে জানিয়েছেন।

তিনি বলেন, আফজাল ভাই এখন পুরোপুরি সুস্থ। চিকিৎসকের পরামর্শে গতকাল বাসায় ফিরছেন তিনি। তাকে সপ্তাহখানেক বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করানোর পর এদিন রাতেই তার মাইল্ড হার্ট অ্যাটাক হয়। পরে তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। এর পরদিন তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

গত মঙ্গলবার থেকে শিহাব শাহীনের পরিচালনায় ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ সিনেমার শুটিং করার কথা ছিল আফজাল হোসেনের। তার অসুস্থতার কারণে শুটিং বাতিল হয়েছে। আগামীকাল থেকে আবারও ওয়েব ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা।

এসকে/ 


অভিনেতা আফজাল হোসেন হাসপাতাল একুশে পদকপ্রাপ্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250