শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

‘সোনার তরী’তে আজ গাইবেন বিশিষ্ট শিল্পী খগেন্দ্রনাথ বৈরাগী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বর্তমান সময়ের জনপ্রিয় ‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ রবিবার (৩রা ডিসেম্বর) রাত ৯:০০টা (ভারতীয় সময় রাত ৮:৩০টায়) থেকে শুরু হবে লোক সংগীতের আসর " আমার বন্ধু দয়াময় " পর্ব।

আজ ১১৬৪তম পর্বে লোক সংগীত আসরে নানা অঙ্গের লোকগান নিয়ে অনবদ্য সংগীত সন্ধ্যা উপহার দিতে ‘সোনার তরী’র ফেসবুক পেজে সরাসরি উপস্থিত থাকবেন  অত্যন্ত গুণী ও জনপ্রিয় সংগীত শিল্পী খগেন্দ্রনাথ বৈরাগী। তিনি একাধারে শিল্পী, গীতিকবি, সুরকার ও সংগীত প্রশিক্ষক। 

তিনি বাফায় সংগীত শিক্ষক হিসেবে আছেন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সিনিয়র শিল্পী খগেন্দ্র বৈরাগী দেশের বিভিন্ন চ্যানেলে ও মঞ্চে গান করেও দর্শক শ্রোতাদের মোহিত করে তোলেন ।

আরো পড়ুন: ফেসবুকে কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন মাহি

শিল্পী খগেন্দ্রনাথ বৈরাগী আজ ‘সোনার তরী’র আসরে একগুচ্ছ ভাব ও ভক্তিগীতি গেয়ে শোনাবেন। ‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন ও পরিকল্পক বর্ণালী সরকার আজকের পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

এসি/


‘সোনার তরী’ শিল্পী খগেন্দ্রনাথ বৈরাগী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250