মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ঢালিউড

স্ত্রীকে নিয়ে শাকিবের ‘প্রিয়তমা’ দেখলেন প্রতিমন্ত্রী পলক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৪ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৩

#

ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঈদের দিন সারা দেশে মুক্তি পেয়েছে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান অভিনীত ছবি ‘প্রিয়তমা’। মুক্তির দিন থেকে সিনেমাটি দেখতে উপচে পড়েছে দর্শক। পাওয়া যাচ্ছে না টিকিট। এমন সময়ে রোববার সিনেমাটি দেখতে স্ত্রী সন্তানসহ রাজধানীর স্টার সিনেপ্লেক্সে উপস্থিত হন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী  জুনাইদ আহ্মেদ পলক। 

বিষয়টি প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান। শুধু তাই নয়, সিনেপ্লেক্সে গিয়ে ‘প্রিয়তমা’র পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছেন তিনি।


ছবি: ফেসবুক থেকে নেওয়া

আজ বিকেল সোয়া চারটার দিকে ফেসবুকে দুটি ছবি পোস্ট করে পলক ক্যাপশনে লিখেন, ‘আমরা পৌঁছে গেছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে! অধীর আগ্রহে অপেক্ষা করছি সাড়ে চারটা বাজলেই দীর্ঘ প্রতীক্ষিত ‘প্রিয়তমা’ দেখবো বলে। আমার প্রিয়তমা সহ অপূর্ব ও অনির্বাণের সাথে।’’

আরো পড়ুন: ইতিহাস গড়ল প্রিয়তমা : হিমেল আশরাফ

ঈদের দিন থেকে ১০৭ প্রেক্ষাগৃহে চলছে ‘প্রিয়তমা’। দেশব্যাপী প্রায় সবগুলো প্রেক্ষাগৃহে ছবিটি ইতিবাচক সাড়া পাচ্ছে। পাশাপাশি মাল্টিপ্লেক্সগুলোতেও প্রতিদিন হাউজফুল এর খবর আসছে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250