মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সানি লিওন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

সানি লিওন ও ড্যানিয়েল ওয়েভার। ছবি: সংগৃহীত

স্বামীর প্রতি ভালোবাসা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলেন এই তারকা। এবারই প্রথমবারের মতো এই মঞ্চে অভিষেক ঘটে তার।

যার কারণে জীবনের স্মরণীয় এ মুহূর্তটি নিয়ে বেশ আবেগঘন হতে দেখা যায় সানিকে। রোববার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে স্বামী ড্যানিয়েল ওয়েভারকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

‘কান’ উৎসবের বেশ কিছু মুহূর্তের একটি ভিডিও কোলাজ করা সেই পোস্টে সানি লিখেছেন, ‘আমার সবচেয়ে খারাপ সময়ে ঈশ্বর তোমাকে আমার জীবনে পাঠান। সেই সময় তুমি আক্ষরিক অর্থেই আমার জীবন বাঁচিয়েছিলে এবং সেই থেকে তুমি আমার পাশে রয়েছ।’

স্বামীকে উদ্দেশ্য করে সানি আরও বলেন, ‘একসঙ্গে ১৫ বছর! তোমাকে ছাড়া কান ফেস্টিভ্যালের এই মুহূর্ত কোনোভাবেই সম্ভব হতো না। আমাকে এগিয়ে নিয়ে যেতে এবং আমার স্বপ্ন অনুসরণ করতে সাহায্য করার জন্য তোমার ক্রমাগত লড়াই সত্যিই অন্য পর্যায়ে নিঃস্বার্থ। আমি তোমাকে ভালোবাসি এবং ধন্যবাদ জানাই।’

ভিডিওতে দেখা যায়, কানের রেড কার্পেটে ফটোগ্রাফারদের ক্যামেরায় বিভিন্ন পোজ দিচ্ছেন সানি লিওন। ধরে রয়েছেন স্বামীর হাত। সবশেষে একে অপরকে চুম্বন করলেন, আঁকলেন ভালোবাসার স্পর্শ, ভরসার স্পর্শ।

আরো পড়ুন: এখন শুধু পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই: আমির খান

স্বামী-স্ত্রীর এই ভালোবাসা নজর এড়ায়নি ভক্তদের। সবাই তাদের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১১ সালে বিয়ে করে সংসার পাতেন সানি লিওন ও ড্যানিয়েল ওয়েভার। বর্তমানে তিন সন্তান নিয়ে সানি ও ড্যানিয়েলের সুখের সংসার। এর মধ্যে প্রথম সন্তান নিশাকে তারা দত্তক নেন। এরপর দুই যমজ সন্তান আশির ও নোয়াহর জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমে।

সূত্র: গালফ নিউজ

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250